উদ্দীপকে কোন সূরার বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে? উক্ত সূরার আলোকে জনাব 'ম' বর্ণিত ব্যক্তিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ম' এবং জনাব 'ন' এর আলোচনায় পবিত্র আল-কুরআনের সূরা আল-বাকারার বিষয়বস্তু আলোচিত হয়েছে।উক্ত সূরার আলোকে জনাব 'ম' বর্ণিত ব্যক্তিরা হলেন মুত্তাকি। যারা আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় পাপাচার কাজ থেকে নিজেদের বিরত রাখে তাদেরকে মুত্তাকি বলা হয়। মুত্তাকি এমন ব্যক্তি যাদের মাঝে তাকওয়া রয়েছে। তাকওয়া একটি অসাধারণ গুণ। মহান আল্লাহ তায়ালা মুত্তাকিদের বৈশিষ্ট্য ও গুণাবলি বর্ণনা করতে গিয়ে সূরা আল-বাকারায় উল্লেখ করেন- ১. মুত্তাকিরা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে। ২. মুত্তাকিরা সালাত কায়েম (প্রতিষ্ঠা) করে। ৩. আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। ৪. আসমানি কিতাব তথা আল-কুরআনে বিশ্বাস করে এবং পূর্ববর্তী সকল আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করে। ৫. পরকালীন জীবনে পূর্ণ বিশ্বাস রাখে। এরাই হলো মুত্তাকি, এরাই সফলকাম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সূরার বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে? উক্ত সূরার আলোকে জন…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর