ব্যাখ্যা কর : فِي قُلُوْبِهِمْ مَّرَضٌ فَ-زَادَهُمُ اللَّهُ مَرَضًا
উত্তর: প্রশ্নোক্ত আয়াতটির অর্থ হচ্ছে- 'তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে ব্যাধি। তারপর আল্লাহ তাদের ব্যাধিকে আরও বাড়িয়ে দিয়েছেন।' উল্লিখিত আয়াতটি সুরা বাকারার ১০নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা মুনাফিকদের কপট ও শঠতাপূর্ণ কার্যক্রমের কারণ এবং তাদের চিরস্থায়ী পরিণতি বর্ণনা করেছেন। মুনাফিকরা মুখে ইমানের দাবি করে; কিন্তু তাদের অন্তরে কুফরি লুক্কায়িত থাকে। ইমান আনার কথা বলে তারা আল্লাহ ও মুমিনদের সাথে প্রতারণা করতে চায়। তাদের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের কারণ হলো তাদের অন্তর নিফাক, শিরক, কুফর, হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতা প্রভৃতি মানসিক ব্যাধিতে পরিপূর্ণ। আলোচ্য আয়াত থেকে আমরা এ বিষয়টি জানতে পারি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ব্যাখ্যা কর : فِي قُلُوْبِهِمْ مَّرَضٌ فَ-زَادَهُمُ اللَّهُ مَرَضًا
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর