উদ্দীপক
মতিন বাল্যকালে কোনো মাদরাসায় না পড়লেও মক্তবে দু'একটি সুরা মুখস্থ করার সুযোগ হয়েছিল। আয়-রোজগারের কোনো উপায় খুঁজে না পেয়ে সে আফতাবনগর গ্রামে একটি মাজার তৈরির পরিকল্পনা করে। সে স্বপ্নে খাজা কানা শাহ্ (রা) নামে এক আল্লাহর অলির সাক্ষাৎ হয়েছিল বলে দাবি করে এবং গ্রামে "কানা শাহ্ মাজার" নামে একটি মাজার তৈরি করতে নির্দেশ দিয়েছে বলে জানায়। গ্রামের সহজ-সরল লোকেরা তার এ কথায় বিশ্বাস করে সকলে চাঁদা দিয়ে একটি মাজার তৈরি করে। সবাইকে দিনে পাঁচবার নামাজ পড়তে হবে; অন্তত একবার মাজারে নামাজ আদায় করতে হবে, সিজদা দিতে হবে এবং কিছু দান করতে হবে বলে সে ঘোষণা দেয়। এ খবর শুনে পার্শ্ববর্তী মুমিনাবাদ গ্রামের মসজিদের ইমাম সাহেব জানান, মতিনের কর্মকাণ্ড ভণ্ডামি। এ সম্পর্কে আল্লাহ বলেন,
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ.নামাজ কোথায় কীভাবে পড়তে হবে এ সম্পর্কে পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে। আল্লাহ বলেন,
وَأَقِيمُوا الصَّلوةَ وَاتُوُ الزَّكُوةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ .