শেয়ারFacebookWhatsApp

وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلُوى আয়াতাংশের ব্যাখ্যা কর।

উত্তর: আলোচ্য আয়াতে বনি ইসরাইলদের প্রতি মহান আল্লাহর অনুগ্রহস্বরূপ মান্না ও সালওয়া খাবারের কথা বর্ণনা করা হয়েছে। উল্লিখিত আয়াতটি সুরা বাকারার ৫৭নং আয়াতের একাংশ। আয়াতের অর্থ অনুযায়ী বলা যায়- বনি ইসরাইলদের অবাধ্যতার শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে তিহ উপত্যকায় অবস্থানের নির্দেশ দেয়। তারা সেখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাদের ক্ষমা ও দাবির প্রেক্ষিতে আল্লাহ তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেন। তীব্র খাদ্যাভাবে তারা আল্লাহর কাছে খাবার প্রার্থনা করলে আল্লাহ তাদের জন্য বেহেশতি খাবার মান্না ও সালওয়া দান করেন। মান্না হচ্ছে এক প্রকার সুস্বাদু খাবার যা শিশির বিন্দুর মতো বৃক্ষ ও ঘাসের পাতায় পতিত হতো। আর সালওয়া হচ্ছে সুস্বাদু পাখির গোশত। এসব নিয়ামত ভোগ করা সত্ত্বেও বনি ইসরাইলরা আল্লাহর নির্দেশ অমান্য করে অবাধ্য জাতিতে পরিণত হয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلُوى আয়াতাংশের ব্যাখ্যা কর।

উদ্দীপক

মতিন বাল্যকালে কোনো মাদরাসায় না পড়লেও মক্তবে দু'একটি সুরা মুখস্থ করার সুযোগ হয়েছিল। আয়-রোজগারের কোনো উপায় খুঁজে না পেয়ে সে আফতাবনগর গ্রামে একটি মাজার তৈরির পরিকল্পনা করে। সে স্বপ্নে খাজা কানা শাহ্ (রা) নামে এক আল্লাহর অলির সাক্ষাৎ হয়েছিল বলে দাবি করে এবং গ্রামে "কানা শাহ্ মাজার" নামে একটি মাজার তৈরি করতে নির্দেশ দিয়েছে বলে জানায়। গ্রামের সহজ-সরল লোকেরা তার এ কথায় বিশ্বাস করে সকলে চাঁদা দিয়ে একটি মাজার তৈরি করে। সবাইকে দিনে পাঁচবার নামাজ পড়তে হবে; অন্তত একবার মাজারে নামাজ আদায় করতে হবে, সিজদা দিতে হবে এবং কিছু দান করতে হবে বলে সে ঘোষণা দেয়। এ খবর শুনে পার্শ্ববর্তী মুমিনাবাদ গ্রামের মসজিদের ইমাম সাহেব জানান, মতিনের কর্মকাণ্ড ভণ্ডামি। এ সম্পর্কে আল্লাহ বলেন, وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ.নামাজ কোথায় কীভাবে পড়তে হবে এ সম্পর্কে পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে। আল্লাহ বলেন, وَأَقِيمُوا الصَّلوةَ وَاتُوُ الزَّكُوةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ .

Dhaka · 2017

উত্তর

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা) কে জামেউল কুরআন বলা হয়।

উত্তর

আলোচ্য আয়াতে বনি ইসরাইলদের প্রতি মহান আল্লাহর অনুগ্রহস্বরূপ মান্না ও সালওয়া খাবারের কথা বর্ণনা করা হয়েছে। উল্লিখিত আয়াতটি সুরা বাকারার ৫৭নং আয়াতের একাংশ। আয়াতের অর্থ অনুযায়ী বলা যায়- বনি ইসরাইলদের অবাধ্যতার শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে তিহ উপত্যকায় অবস্থানের নির্দেশ দেয়। তারা সেখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাদের ক্ষমা ও দাবির প্রেক্ষিতে আল্লাহ তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেন। তীব্র খাদ্যাভাবে তারা আল্লাহর কাছে খাবার প্রার্থনা করলে আল্লাহ তাদের জন্য বেহেশতি খাবার মান্না ও সালওয়া দান করেন। মান্না হচ্ছে এক প্রকার সুস্বাদু খাবার যা শিশির বিন্দুর মতো বৃক্ষ ও ঘাসের পাতায় পতিত হতো। আর সালওয়া হচ্ছে সুস্বাদু পাখির গোশত। এসব নিয়ামত ভোগ করা সত্ত্বেও বনি ইসরাইলরা আল্লাহর নির্দেশ অমান্য করে অবাধ্য জাতিতে পরিণত হয়।

উত্তর

গাউদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আয়াতের আলোকে একজন মুমিন সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। আলোচ্য আয়াতটি সুরা বাকারার ৫ম রুকুর ৪৩ নং আয়াত। এখানে বলা হয়েছে- 'আর তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো।' এ আয়াতের মাধ্যমে আল্লাহ সালাত ও যাকাত আদায়ের ব্যাপারে মুমিনের করণীয় নির্ধারণ করে দিয়েছেন।আলোচ্য আয়াত অনুযায়ী একজন মুমিন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সালাত আদায় করবেন। পাশাপাশি সমাজের অন্যান্যদের নিয়ে সালাত আদায় করবেন। অর্থাৎ তিনি সালাত আদায়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন। সালাত কায়েম করা হলো সমাজের সকলের মধ্যে সালাত আদায়ের প্রবণতা এবং পরিবেশ সৃষ্টি করা। আয়াতের শেষাংশে রুকুকারীদের সাথে রুকু করার কথা বলা হয়েছে, যা জামায়াতে বা ঐক্যবদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্বকে তুলে ধরে। এ আয়াতে যাকাত আদায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। যাকাত হলো শরিয়ত নির্ধারিত পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে অভাবীদের সম্পদ দিয়ে দেওয়া। দৈহিক ইবাদতের মধ্যে সালাত এবং আর্থিক ইবাদতের মধ্যে যাকাত শ্রেষ্ঠ বলে আলোচ্য আয়াতে এ দুটি আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। একজন মুমিন শরিয়তসম্মত পদ্ধতিতে অব্যশই এ ইবাদত

উত্তর

মতিন সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করে কুরআনের ব্যাখ্যাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে, যা উদ্দীপকে বর্ণিত আয়াত দ্বারা মিথ্যা প্রমাণিত হয়। তার এ ধরনের কর্মকান্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ। উদ্দীপকে বর্ণিত প্রথম আয়াতে বলা হয়েছে- 'তোমরা সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না' (সুরা বাকারা-৪২)। আয়াতটি তৎকালীন ইহুদি-খ্রিষ্টানদের অপতৎপরতার প্রেক্ষিতে নাজিল হয়েছে। তারা প্রকৃত সত্য সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহারের জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিল। তাদের এ কাজের পরিণতি ছিল মারাত্মক। উদ্দীপকে মতিনও এ জঘন্য ভণ্ডামির আশ্রয় নিয়েছে। একজন মুমিন আলোচ্য আয়াতের সঠিক মর্মার্থ অনুধাবন করে সত্যকে নিজেদের জীবনের একমাত্র পাথেয় হিসেবে গ্রহণ করে।মতিন মক্তব্যে পড়ে পবিত্র কুরআনের একটি সুরা মুখস্ত করে সঠিক সত্য সম্পর্কে অবহিত হয়। তা সত্ত্বেও সে একে জীবিকা অর্জনের উপায় হিসেবে অসৎকাজে লাগায়। মাজার তৈরি করে নামাজ আদায় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এ ধরনের বৈশিষ্ট্যই তৎকালীন ইহুদি-খ্রিষ্টানদের মধ্যে বিদ্যমান ছিল। তারা রাসুল (স) এর আগমন সম্পর্কে জানত এবং তিনিই প্রতিশ্রুত নবি তাও বুঝতে পেরেছিল। তা সত্ত্বেও তারা বৈষয়িক লাভের জন্য সত্যকে ভিন্নভাবে পরিবেশন করত। সাধারণ লোকজনের কাছে রাসুল (স) এর পরিচয় ও অবস্থান সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করত। তাদের এ অন্যায় ও অপকর্মের প্রেক্ষিতে আল্লাহ তায়ালা উল্লিখিত আয়াত নাজিল করে সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করাকে হারাম ঘোষণা করেছেন।একজন মুমিন ব্যক্তি আলোচ্য আয়াত থেকে শিক্ষা নিয়ে সত্যকে মিথ্যা থেকে আলাদা রাখবে। ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করা থেকে বিরত থাকবে। সকল অবস্থায় সত্যের পক্ষে অবস্থান নেবে এবং মিথ্যাকে প্রতিহত করবে।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।