জাহিদ সাহেবের দেখা মুসলিম নামধারীদের সাথে সূরা বাকারায় বর্ণিত কাদের আচরণের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জাহিদ সাহেবের দেখা মুসলিম নামধারীদের সাথে সূরা আল-বাকারায় বর্ণিত মুনাফিকদের আচরণের সাথে মিলে যায়।ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার সব পর্যায়ে ইসলামের সর্বাধিক ক্ষতিসাধন করেছে মুনাফিকরা। মুনাফিক হলো সেই বিশেষ শ্রেণির লোক যারা অন্তরে কুফরি লালন করে বাস্তব জীবনেও তার অনুসরণ ও অনুশীলন করে। কিন্তু মুখে মুখে ইমান আনার দাবি করে। নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে। তারা সমানভাবে কাফির ও মুমিনদের প্রিয়জন থাকতে চায় এবং এর মাধ্যমে দুপক্ষ থেকেই নিজেদের স্বার্থসিদ্ধির পথ খোলা রাখে। তারা সর্বদা শান্তি প্রতিষ্ঠার বিপরীতে ফিতনা ফাসাদে লিপ্ত থাকে। তাদের এরূপ কর্ম চিহ্নিত করে আল্লাহ বলেন, আর যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা-বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, নিশ্চয়ই আমরা শান্তি স্থাপনকরী। "সাবধান। এরাই বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা তা অনুধাবন করে না।” (সূরা আল-বাকারা: ১২)উদ্দীপকে কতিপয় মুসলিম চাঁদাবাজরা চাঁদাবাজিকে সমস্যা সমস্যা সমাধান হিসেবে দেখতেছে। যা মুনাফিকদের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জাহিদ সাহেবের দেখা মুসলিম নামধারীদের সাথে সূরা বাকারায় বর্ণিত কাদের…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর