উদ্দীপকে উল্লিখিত লোকদের এরূপ আচরণের পরিণতি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লোকগুলো হলো মুনাফিক যারা নিজেদেরকে ইমানদার দাবি করে। কিন্তু ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয় তাদের পরিণতি ভয়াবহ।তারা মূলত মিথ্যাবাদী। মুখে ইমানের দাবি করে অন্তরে কুফরি লালন করে তারা মিথ্যার চরম প্রকাশ ঘটায়।মিথ্যাবাদিতার জন্য তারা বিশেষ শাস্তি পাবে। তাছাড়া তারা জোরপূর্বক মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে জুলুম করছে। জুলুমকারীর শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তায়ালা বলেন, "আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি। যার বেষ্টনি তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটি কত নিকৃষ্ট পানীয়। জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়।" (সূরা কাহাফ : ২৯)মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে। এ প্রসঙ্গে মহান "আল্লাহ বলেন, "মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে।” (সূরা আন-নিসা: ১৪৫) সূরা বাকারার ১০নং আয়াতে এ ধরনের লোকদের পরিণতি উল্লেখ করে মহান আল্লাহ বলেন, "তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ তারা ছিল মিথ্যাবাদী।" তাই বলা যায়, মুনাফিকদের পরিণতি হবে অত্যান্ত ভয়াবহ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত লোকদের এরূপ আচরণের পরিণতি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লে…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর