উদ্দীপকে বর্ণিত প্রথম দলের ব্যক্তি কারা? তাদের আলামতগুলো বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রথম দলের ব্যক্তিদের মধ্যে কাফিরদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে । সত্য অস্বীকারকারী লোক বলতে কাফিরদের বোঝানো হয়েছে। এদের সম্পর্কে আল্লাহ তায়ালা সূরা বাকারায় বলেছেন, "আল্লাহ তাদের অন্তঃকরণ ও শ্রবণশক্তিতে মোহরাঙ্কিত করে দিয়েছে এবং তাদের দৃষ্টিশক্তিতে পর্দার আবরণ দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।” (সূরা বাকারা : ৭) এ আয়াতে কাফিরদের অবস্থা ও পরিণাম তুলে ধরা হয়েছে। কাফিরদের অবস্থা হলো- এদের অন্তর থাকা সত্ত্বেও সত্যকে অনুমোদন করে না, শ্রবণশক্তি দ্বারা দ্বীনের কথা শোনার পরও দ্বীনকে গ্রহণ করে না, অগণিত মানুষ দ্বীনকে মেনে চলছে দেখা সত্ত্বেও এরা দ্বীনের অনুসরণ করে না। এজন্য আল্লাহ তায়ালা তাদের অন্তর ও শ্রবণশক্তিতে সিল মেরে চিহ্নিত করে দিয়েছেন এবং তাদের দৃষ্টিশক্তিতে গোমরাহি ও ভ্রষ্টতার পর্দা ঝুলিয়ে দিয়েছেন। ফলে তারা অন্যায় পথে নিজেদেরকে পরিচালিত করে এবং মনে করে এতে কল্যাণ ও সফলতা নিহিত। কিন্তু তাদের এ গর্হিত কাজের জন্য তারা অবশ্যই কঠিন শাস্তি ভোগ করবে। এ শাস্তি থেকে কোনোভাবেই রেহাই পাবে না। অতএব বলা যায়, উদ্দীপকের প্রথম দলের ব্যক্তি দ্বারা কাফিরদের কথাই বলেছেন । যা উদ্ধৃত কুরআনের আয়াত দ্বারাও প্রমাণিত হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রথম দলের ব্যক্তি কারা? তাদের আলামতগুলো বর্ণনা কর ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর