অধ্যাপক সালামের প্রথম দিনের বক্তব্যে কাদেরকে চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: অধ্যাপক সালামের প্রথম দিনের বক্তব্যে মুত্তাকিদের চিহ্নিত করা হয়েছে। যারা মহান আল্লাহর ভয়ে যাবতীয় পাপকাজ থেকে বিরত থাকে তাদেরকে মুত্তাকি বলে । মুত্তাকিরা যাবতীয় পাপ হতে আত্মরক্ষা করে এবং তারাই পরকালে মুক্তি পাবে। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।” (সূরা আন-নাবা : ৩১) মুত্তাকিরা আল্লাহকে না দেখে ভয় করে। তার প্রদত্ত নিষেধাজ্ঞা কখনো তারা অমান্য করে না। মহান আল্লাহ তায়ালা মুত্তাকিদের বৈশিষ্ট্য ও গুণাবলি বর্ণনা করতে গিয়ে সূরা আল-বাকারায় উল্লেখ করেন যে- ১. মুত্তাকিরা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে, ২. সালাত কায়েম করে, ৩. আল্লাহর দেওয়া রিযিক থেকে ব্যয় করে, ৪. আসমানি কিতাব তথা আল-কুরআনে বিশ্বাস করে এবং ৫. পরকালীন জীবনে পূর্ণ বিশ্বাস রাখে তারাই মুত্তাকি এবং এরাই সফলকাম। উল্লিখিত উদ্দীপকে অধ্যাপক সালাম মানুষের পাপাচার থেকে আত্মরক্ষার উপায় এবং পরকালে মুক্তির উপায় বর্ণনা করে মূলত মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার বক্তব্যে তিনি মুত্তাকিদের চিহ্নিত করেছেন ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
অধ্যাপক সালামের প্রথম দিনের বক্তব্যে কাদেরকে চিহ্নিত করা হয়েছে? ব্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর