শেয়ারFacebookWhatsApp

রুশদির কর্মকান্ড কীসের শামিল? কুরআনের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ রুশদির কর্মকাণ্ড কুফরির শামিল। 'কুফর' শব্দের অর্থ হলো- অবিশ্বাস করা অস্বীকার করা ইত্যাদি। পরিভাষায় ইসলামের মৌলিক বিষয় যেমন- আল্লাহ, রাসুল, পরকাল, 'শেষ বিচার দিবস, ফেরেশতা, আসমানি কিতাব, তাকদীর এর কোনো একটিকে অবিশ্বাস বা অস্বীকার করাকে কুফর বলে। উদ্দীপকে মি. রুশদি তার রচিত 'স্যাটানিক ভার্সেস' গ্রন্থে তিনি কুরআনকে (আসমানি কিতাব) আল্লাহর বাণী হিসেবে স্বীকার না করে শয়তানের পদাবলি' বলে মন্তব্য করেন যা সুস্পষ্টভাবে ইসলামের মৌলিক বিষয় আসমানি কিতাবকে অস্বীকার তথা কুফরের শামিল। অথচ সূরা আল বাকারায় বলা হয়েছে, 'এটি সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই।” (সূরা আল বাকারা-২) এছাড়াও এ সূরায় মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ যেসব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের কাজ বলেছেন তার মধ্যে অন্যতম একটি হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস/আল্লাহ তায়ালা বলেন, যারা বিশ্বাস করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু 'আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে। (সূরা আল বাকারা-৪) অতএব বলা যায়, রুশদির কর্মকাণ্ড কুফরির শামিল।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

রুশদির কর্মকান্ড কীসের শামিল? কুরআনের আলোকে ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. রুশদি গত শতাব্দীর নব্বইয়ের দশকে 'স্যাটানিক ভার্সেস' নামক একটি গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থে তিনি কুরআনকে আল্লাহর বাণী হিসেবে স্বীকার না করে 'শয়তানের পদাবলি' বলে মন্তব্য করেন।দৃশ্যকল্প-২ : মি. 'খ' বৈধ পথে একটি দেশ থেকে সরকার অনুমোদিত পণ্য আমদানি করে ব্যবসায়িক সাফল্য অর্জন করেন। হঠাৎ করে অধিক মুনাফার আশায় অবৈধ পথে তিনি ইয়াবা আমদানি ও বাজারজাত শুরু করেন। এতে তার প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করে। কিন্তু সরকার মাদককারবারীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে, একটি অভিযানে দুইজন দালালসহ তিনি ধরা পড়েন। বিচারে তার যাবজ্জীন কারাদণ্ড হয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

ইসলামি পরিভাষায়, 'কিতাব' বলতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্মগ্রন্থগুলোকে বোঝানো হয়। বিশেষ করে পবিত্র কুরআনকে।

উত্তর

"নিফাক এক প্রকার মানসিক ব্যাধি।” ব্যাখ্যা করা হলো-নিফাক একটি মানসিক বা আচরণগত ব্যাধি। যেখানে একজন ব্যক্তি তার আসল মনোভাব বা বিশ্বাস গোপন করে এবং অন্যরকম একটি আচরণ বা মনোভাব উপস্থাপন করে। নিফাকে লিপ্ত ব্যক্তিকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা মুসলমানদের সাথে প্রতারণার আশ্রয় নেয়। এর মাধ্যমে তারা নিজেরা এক ধরনের আনন্দ লাভ করে। ভেতরে এক বাহীরে অন্য এমন কারণে তাদের আসল পরিচয় প্রকাশ হওয়ার আশঙ্কায় তারা চিন্তিত থাকে এবং মানসিক ব্যাধিতে আক্রান্ত থাকে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ রুশদির কর্মকাণ্ড কুফরির শামিল। 'কুফর' শব্দের অর্থ হলো- অবিশ্বাস করা অস্বীকার করা ইত্যাদি। পরিভাষায় ইসলামের মৌলিক বিষয় যেমন- আল্লাহ, রাসুল, পরকাল, 'শেষ বিচার দিবস, ফেরেশতা, আসমানি কিতাব, তাকদীর এর কোনো একটিকে অবিশ্বাস বা অস্বীকার করাকে কুফর বলে। উদ্দীপকে মি. রুশদি তার রচিত 'স্যাটানিক ভার্সেস' গ্রন্থে তিনি কুরআনকে (আসমানি কিতাব) আল্লাহর বাণী হিসেবে স্বীকার না করে শয়তানের পদাবলি' বলে মন্তব্য করেন যা সুস্পষ্টভাবে ইসলামের মৌলিক বিষয় আসমানি কিতাবকে অস্বীকার তথা কুফরের শামিল। অথচ সূরা আল বাকারায় বলা হয়েছে, 'এটি সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই।” (সূরা আল বাকারা-২) এছাড়াও এ সূরায় মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ যেসব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের কাজ বলেছেন তার মধ্যে অন্যতম একটি হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস/আল্লাহ তায়ালা বলেন, যারা বিশ্বাস করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু 'আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে। (সূরা আল বাকারা-৪) অতএব বলা যায়, রুশদির কর্মকাণ্ড কুফরির শামিল।

উত্তর

দৃশ্যকল্প ২-এ মি. 'খ' এর কর্মকান্ড মুনাফিকদের যে উপমার সাথে সাদৃশ্যপূর্ণ তা হলো "মুনাফিকরা হিদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা, ক্রয় করেছে।” আল্লাহ্ তায়ালা সূরা বাকারার ১৬নং আয়াতে মুনাফিকদের উপমা দিতে গিয়ে বলেন, "তারা সেসব লোক, যারা হিদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে। বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হিদায়েতও লাভ করতে পারেনি।” মুনাফিকরা ইসলামের বিনিময়ে কুফরি অবলম্বন করার কারণে তাদের ব্যবসায় লাভজনক হয়নি। উপরন্তু তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এরূপ দ্বিমুখী নীতির কারণে তারা উভয়কুলই হারাল। জীবদ্দশায় তারা পেয়েছে 'চরম লাঞ্ছনা ও পরাজয়ের গ্লানি। আর বিপথগামিতার জন্য তাদের ভাগ্যে রয়েছে অনন্তকালের জাহান্নামের শাস্তি। এভাবেই তারা তাদের ইহ-পরকাল ধ্বংস করল। উদ্দীপকে মি. 'খ' বৈধ পথে একটি দেশ থেকে সরকার অনুমোদিত পণ্য আমদানি করে ব্যবসায়িক সাফল্য অর্জন করেন। কিন্তু হঠাৎ অধিক মুনাফার আশায় অবৈধ পথে অবৈধ ব্যবসা শুরু করলে এক পর্যায়ে গ্রেপ্তার হন এবং যাবজ্জীবন কারাদন্ডিত হয়। যাতে তার উভয়কুল ধ্বংস হলো। বিনিময়ে সে পেল লাঞ্ছনা, বঞ্চনা ও অপমানজনক বন্দিজীবন। তাই বলা যায়, দৃশ্যকল্প ২-এ মি. 'খ'-এর কর্মকান্ড মুনাফিকদের উপমার সাথে সাদৃশ্যপূর্ণ যার পরিণাম খুবই খারাপ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।