দৃশ্যকল্প-২ এ মি. 'খ'-এর কর্মকাণ্ড মুনাফিকদের যে উপমার সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিতপূর্বক কুরআনের আলোকে তার পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প ২-এ মি. 'খ' এর কর্মকান্ড মুনাফিকদের যে উপমার সাথে সাদৃশ্যপূর্ণ তা হলো "মুনাফিকরা হিদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা, ক্রয় করেছে।” আল্লাহ্ তায়ালা সূরা বাকারার ১৬নং আয়াতে মুনাফিকদের উপমা দিতে গিয়ে বলেন, "তারা সেসব লোক, যারা হিদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে। বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হিদায়েতও লাভ করতে পারেনি।” মুনাফিকরা ইসলামের বিনিময়ে কুফরি অবলম্বন করার কারণে তাদের ব্যবসায় লাভজনক হয়নি। উপরন্তু তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এরূপ দ্বিমুখী নীতির কারণে তারা উভয়কুলই হারাল। জীবদ্দশায় তারা পেয়েছে 'চরম লাঞ্ছনা ও পরাজয়ের গ্লানি। আর বিপথগামিতার জন্য তাদের ভাগ্যে রয়েছে অনন্তকালের জাহান্নামের শাস্তি। এভাবেই তারা তাদের ইহ-পরকাল ধ্বংস করল। উদ্দীপকে মি. 'খ' বৈধ পথে একটি দেশ থেকে সরকার অনুমোদিত পণ্য আমদানি করে ব্যবসায়িক সাফল্য অর্জন করেন। কিন্তু হঠাৎ অধিক মুনাফার আশায় অবৈধ পথে অবৈধ ব্যবসা শুরু করলে এক পর্যায়ে গ্রেপ্তার হন এবং যাবজ্জীবন কারাদন্ডিত হয়। যাতে তার উভয়কুল ধ্বংস হলো। বিনিময়ে সে পেল লাঞ্ছনা, বঞ্চনা ও অপমানজনক বন্দিজীবন। তাই বলা যায়, দৃশ্যকল্প ২-এ মি. 'খ'-এর কর্মকান্ড মুনাফিকদের উপমার সাথে সাদৃশ্যপূর্ণ যার পরিণাম খুবই খারাপ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ মি. 'খ'-এর কর্মকাণ্ড মুনাফিকদের যে উপমার সাথে সাদৃশ্য…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর