শামিমকে স্বর্ণপদকের জন্য মনোনীত করার বিষয়টি আল-কুরআনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শামীমকে স্বর্ণপদকের জন্য মনোনীত করার বিষয়টি আল-কুরআনের আদম (আ.)-এর সৃষ্টি এবং তার শ্রেষ্ঠত্বের বিষয়টির সাথে সাদৃশ্য পূর্ণ। হযরত আদম (আ.)-কে আল্লাহ তায়ালা সৃষ্টি করার পর তাকে ভূমণ্ডল ও নভোমণ্ডলের সকল বস্তুর নাম-পরিচয় ও তত্ত্ব শিক্ষা দিয়ে তাকে সর্বাধিক জ্ঞানের অধিকারী করেন। অতঃপর আল্লাহ তায়লা সেসব বস্তু আদম (আ.) ও ফেরেশতাদের সামনে হাজির করে ফেরেশতাদেরকে এসব বস্তুর নাম জিজ্ঞেস করলেন। কিন্তু ফেরেশতাগণ তাতে অপারগ হয়ে আল্লাহর সামনে লজ্জিত হয়ে আত্মসমর্পণ করলেন। এরপর আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে হযরত আদম (আ.)-এর শ্রেষ্ঠত্ব স্বীকার করে তাঁকে সম্মানসূচক সিজদা করার নির্দেশ দিলেন। উদ্দীপকে শামীমকে প্রথমে 'আলহেরা স্বর্ণ পদক' প্রদান করা হলে কতিপয় ছাত্রদের আপত্তিতে পুনরায় পরীক্ষা নিয়ে আবার তার শ্রেষ্ঠত্বের প্রমাণ করা হয়। যা হযরত আদম (আ.)-এর জ্ঞানের শ্রেষ্ঠত্বের পরীক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শামিমকে স্বর্ণপদকের জন্য মনোনীত করার বিষয়টি আল-কুরআনের কোন ঘটনার সা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর