উদ্দীপকে আবিদের বক্তব্যগুলো কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে আবিদের বক্তব্যগুলো পবিত্র কুরআনের সূরা আল বাকারার অংশবিশেষ। আবিদের প্রথম বক্তব্যে পবিত্র কুরআনের প্রতি সন্দেহ পোষণকারীদের প্রতি আল্লাহ তায়ালার চ্যালেঞ্জের বিষয়টি উঠে এসেছে সূরা বাকারার ২৩নং আয়াতে। মহান আল্লাহ বলেন, “আর আমি আমার বান্দা মুহাম্মদ (সা.)-এর ওপর যা নাজিল করেছি তার ওপর যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তার অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সব সহযোগিকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও।” (সূরা বাকারা : ২৩) এ আয়াতে আল্লাহ তায়ালা কুরআন মাজিদের সত্যতার প্রশ্নে সব দেশের, সব কালের কাফিরদের কাছে চিরস্থায়ী চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। কুরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছে। এ মহাগ্রন্থ সব রকমের বিতর্ক ও প্রশ্নের ঊর্ধ্বে। এটি এক অসাধারণ আসমানি গ্রন্থ। এর বিষয়বস্তু অলৌকিক, উপস্থাপনা অন্যান্য শব্দচয়ন ও রচনাশৈলী অভিনব । এবং সূরা বাকারার ২৪নং আয়াতে সন্দেহকারীদের ভয়ংকর পরিণতির কথা অর্থাৎ (পরকালের জীবনে শাস্তি হবে ভয়াবহ আগুনের। মানুষ আর পাথর হবে সে আগুনের জ্বালানি। সে আগুন কেবল কাফির জাতি এবং কুরআন নিয়ে সন্দেহ পোষণকারীদের জন্য তৈরি করা হয়েছে) বোঝানো হয়েছে। পরিশেষে বলা যায়, আবিদের বক্তব্যগুলো কুরআন-সুন্নাহর আলোকে যথার্থ ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আবিদের বক্তব্যগুলো কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর ।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর