আঃ মান্নান সাহেবের অনুসারীদের কর্মকাণ্ড কোন নবির অনুসারীদের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: আঃ মান্নান সাহেবের অনুসারীদের কর্মকাণ্ড হযরত মুসা (আ)- এর অনুসারীদের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। বনি ইসরাইল জাতি ফিরাউনের নির্যাতন থেকে মুক্ত হওয়ার পর নিজেদের পরিচালনার জন্য একটি শরিয়ত প্রার্থনা করে। তাদের কাম্য শরিয়তের প্রাপ্ত হওয়ার জন্য মুসা (আ)-কে তুর পাহাড়ে যাওয়ার আদেশ করা হয়। আল্লাহ তায়ালার কাছ থেকে ওহি প্রাপ্ত হয়ে মুসা (আ) ত্রিশ রাতের জন্য তুর পাহাড়ে যান। তিনি তুর পাহাড়ে যাওয়ার আগেই বনি ইসরাইলদের কাছে আল্লাহর নির্দেশের কথা বলে গিয়েছিলেন। যথাক্রমে মুসা (আ) তুর পাহাড়ে রাত্রি যাপন করতে লাগলেন। ত্রিশদিন সময়কালের মধ্য একদিন রোজা অবস্থায় মুসা (আ) ভুলে মিসওয়াক করে ফেলেন। ফলশ্রুতিতে তার মেয়াদ আরো দশদিন বেড়ে চল্লিশ দিন হয়। এদিকে মুসা (আ) ত্রিশদিন অতিক্রম হয়ে গেলেও আসছেন না দেখে ইসরাইলি জাতি কুকর্ম শুরু করে দেয়। মুসা (আ) এর সহোদর নবি হযরত হারুন (আ) তাদের বাধা দিলেও তারা তাতে ভূক্ষেপ করেনি। তাদেরই মধ্যেকার সামেরি নামক এক ব্যক্তি স্বর্ণের একটি গো-বাছুরের মূর্তি তৈরি করে। তারপর মূর্তিটির মধ্যে হযরত জিবরাইল (আ) এর ঘোড়ার খুরের মাটি ঢুকিয়ে দেয়। ফলে মূর্তিটি জীবিত হয়ে হাম্বা হাম্বা করতে শুরু করে। এমতবাস্থায় পাপাচারী সামেরি বলতে শুরু করে, দেখ দেখ বনি ইসরাইলদের খোদা এ মূর্তির মধ্যে অবতীর্ণ হয়েছে। আর এ ঘটনা উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। আলোচ্য উদ্দীপকেও দেখা যাচ্ছে, আঃ মান্নান সাহেবের অনুপস্থিতিতে তার অনুসারীরা 'দিশাই' নামক যাদুকরের ধাতব পদার্থে নির্মিত হাম্বা হাম্বা আওয়াজকারী গরুর বাছুরের পূজা শুরু করে। যা হযরত মুসা (আ) এর জাতির কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আঃ মান্নান সাহেবের অনুসারীদের কর্মকাণ্ড কোন নবির অনুসারীদের কর্মকাণ…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর