উদ্দীপকে আলমতাজকে গ্রুপ লিডার মনোনীত করার বিষয়টি আল-কুরআনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলমতাজকে গ্রুপ লিডার মনোনীত করার বিষয়টি আল-কুরআনে হযরত আদম (আ.)-কে সৃষ্টি এবং ফেরেশতাগণের মাঝে তাঁর শ্রেষ্ঠত্বদানের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। আল্লাহ তায়ালা হযরত আদম (আ.)-কে সৃষ্টি করে ভূমন্ডল ও নভোমন্ডলের সকল বস্তুর নাম-পরিচয় ও তত্ত্বশিক্ষা দিয়ে তাঁকে সর্বাধিক জ্ঞানের অধিকারী করেন। অতঃপর আল্লাহ তায়ালা সেসব বস্তু আদম ও ফেরেশতাদের সামনে হাজির করে ফেরেশতাদেরকে এসব বস্তুর নাম জিজ্ঞেস করলেন। কিন্তু ফেরেশতাগণ তাতে অপারগ হয়ে আল্লাহর সামনে লজ্জিত হয়ে আত্মসমর্পণ করে বললেন, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই। পাশাপাশি হযরত আদম (আ.)-কে সেসব বস্তুর নাম ও তথ্যাদি বলতে আদেশ করলে তৎক্ষণাৎ তিনি বলে দিলেন। তদুপরি আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে হযরত আদম (আ.)-এর শ্রেষ্ঠত্ব স্বীকার করে তাঁকে সম্মানসূচক সিজদা করার নির্দেশ দিলেন, তখন ইবলিশ ব্যতীত সকল ফেরেশতাই হযরত আদম (আ.)-কে সম্মানসূচক সিজদা করে আল্লাহর আদেশ পালন করেন। উদ্দীপকে আলমতাজকে গ্রুপ লিডার মনোনীত করায় ছাত্রদের প্রতিবাদ এবং পরবর্তীতে আলমতাজের জটিল তত্ত্ব সমাধানের মাধ্যমে তাকে গ্রুপ লিডার হিসেবে মেনে নেওয়ার ঘটনাটি আল-কুরআনে বর্ণিত হযরত আদম (আ.)-কে ফেরেশতাদের মাঝে শ্রেষ্ঠত্বদানের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলমতাজকে গ্রুপ লিডার মনোনীত করার বিষয়টি আল-কুরআনের কোন ঘটন…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর