উদ্দীপকে শফিকের চরিত্রটি আল-কুরআনের আলোকে চিহ্নিতপূর্বক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে শফিকের চরিত্রটি আল-কুরআনে বর্ণিত ইবলিসের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই শফিককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা যথার্থ বলা যায়। আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে হযরত আদম (আ.)-এর স্বীকার করে তাঁকে সম্মানসূচক সিজদা করার নির্দেশ দিলেন। তখন ইবলিস ব্যতীত সকল ফেরেশতাই হযরত আদম (আ.)-কে সম্মানসূচক সিজদা করে আল্লাহর আদেশ পালন করেন। আল্লাহ তায়ালা ইবলিসকে উদ্দেশ্য করে বলেন, “আল্লাহ বললেন: যখন আমি নির্দেশ দিয়েছি, তখন কিসে তোমাকে সেজদা করতে বারণ করল? সে বলল, আমি (ইবলিস) তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা।" (সূরা আরাফ : ১২)ইবলিস আগুনের সৃষ্টি হওয়াতে অহংকারবশত হযরত আদম (আ.)-কে সেজদা করা থেকে বিরত থাকে। ফলশ্রুতিতে আল্লাহ তায়ালা ইবলিসকে বিতাড়িত করেন, সে পরিণত হয় অভিশপ্ত শয়তানে।উদ্দীপকে শফিক পিতা ও দাদার বংশের গৌরবে আলম তাজকে গ্রুপ লিডার মেনে নিতে অস্বীকার করে। যার ফলে কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। একইভাবে ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করায় বিতাড়িত শয়তানে পরিণত হয়, তাই বলা যায়, শফিককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার ঘটনাটি যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শফিকের চরিত্রটি আল-কুরআনের আলোকে চিহ্নিতপূর্বক বিশ্ববিদ্যা…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর