ইমাম সাহেবের দ্বিতীয় জুমার দিনের আলোচনায় যে ধরনের সূরার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তা বিশ্লেষণ কর।
উত্তর: দ্বিতীয় জুমআর দিন ইমাম সাহেব এমন একটি সূরার তাফসির করলেন যেখানে জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা, সাংস্কৃতিক নীতিমালা এবং উত্তরাধিকার আইন ও ব্যবসায় বাণিজ্যের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এ ধরনের বৈশিষ্ট্য মাদানি সূরার মধ্যে পরিলক্ষিত হয়। মহানবি (স.)-এর হিজরতের পর মদিনায় অবর্তীর্ণ সূরাগুলোকে মাদানি সূরা বলে।পাঠ্যবই অধ্যয়নে মাদানি সূরার যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জানতে পারি, তাহলো- মাদানি সূরায় আহলে কিতাবদের ইসলামের আহ্বান, মুনাফিকদের চরিত্র সম্পর্কিত আলোচনা রয়েছে। এছাড়া ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক, শিক্ষা-সাংস্কৃতিক নীতিমালার বর্ণনা, পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসায় বাণিজ্য, ক্রয়-বিক্রয়সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধানের বর্ণনা এবং সালাত, যাকাত, সাওম ও হজ ইত্যাদির বর্ণনা রয়েছে।মসজিদের ইমাম সাহেব দ্বিতীয় জুমআর দিন যেহেতু তার আলোচনায় জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা-সাংস্কৃতিক নীতিমালা এবং উত্তরাধিকার আইন ও ব্যবসায় বাণিজ্যের বিধান ইত্যাদি তুলে ধরেন।সুতরাং ইমাম সাহেব মাদানি সূরার তাফসির করছিলেন- একথা নিঃসন্দেহে বলা যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইমাম সাহেবের দ্বিতীয় জুমার দিনের আলোচনায় যে ধরনের সূরার বৈশিষ্ট্য প…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর