নাজমুল সাহেব রমযানের শুরুতে যে কাজটি করেছেন তাতে শরিয়তের কোন ধরনের ইবাদত ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: নাজমুল সাহেবের রমজানের শুরুতে পালনকৃত ইবাদতটি হলো ইসলামের অন্যতম মৌলিক ইবাদত যাকাত।যাকাত শব্দের অর্থ প্রাচুর্য লাভ করা, বৃদ্ধি করা ইত্যাদি। পরিভাষায়, ব্যক্তির মালিকানাধীন সম্পদের নিসাব পূর্তির পর শরিয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। আনুষ্ঠানিক ধর্মীয় ইবাদত হিসেবে যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত একটি ফরজ ইবাদত। যাকাত অস্বীকারকারী কাফির। হযরত আবু বকর (রা.) যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ইসলামের ৫টি বুনিয়াদের মধ্যে একটি হচ্ছে যাকাত। যাকাত ফরজ হওয়ার পর ব্যক্তি যদি তা যথাযথভাবে আদায় করে তাহলে সে সাফল্য লাভ করবে।` আল্লাহ বলেন, "তাদের ধনসম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। এতে তারা পবিত্র ও পরিশুদ্ধ হবে।" (সূরা আত-তওবা : ১০৩)সমাজের সব মানুষের অধিকার আছে সচ্ছলভাবে চলার। যাকাত এ দারি পূরণের মাধ্যম। এর মাধ্যমে সমাজের সব শ্রেণির মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে নির্ভরতা ও নিরাপত্তা লাভ করবে।বস্তুত মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে যাকাত হলো আল্লাহ তায়ালার দেওয়া এক ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা। এর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই কেবল সব মানুষের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
নাজমুল সাহেব রমযানের শুরুতে যে কাজটি করেছেন তাতে শরিয়তের কোন ধরনের …
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর