উদ্দীপকে উল্লিখিত 'ক' এলাকার মানুষের সাথে পবিত্র কুরআনে উল্লিখিত কোন জাতির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' এলাকার মানুষের সাথে পবিত্র কুরআনে উল্লিখিত বনি ইসরাইল জাতির সাদৃশ্য রয়েছে। বনি ইসরাইল জাতি ছিল অকৃতজ্ঞ জাতি। আল্লাহ তায়ালা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বনি ইসরাঈলদের অনেক অনুগ্রহ দান করেছেন। তারা আল্লাহর অসংখ্য নিয়ামত লাভ করেও শোকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করেনি। বরং অবাধ্যতা প্রদর্শন করেছে। উদাহরণস্বরূপ, বনি ইসরাইল জাতিকে আল্লাহ ফিরাউনের দাসত্ব ও নিপীড়ন থেকে মুক্তি দেন। কিন্তু তারা হযরত মুসা (আ.)-এর অনুপস্থিতিতে গো বৎস পূজায় নিয়োজিত হয়ে নিজেদেরকে শিরকে লিপ্ত করে। আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা ভুলে গিয়ে চরম অবাধ্যতার পরিচয় দেয়। আল্লাহ তায়ালা বনি ইসরাইলদের নিকট অসংখ্য নবি প্রেরণ করেন, পিপাসায় পানির ব্যবস্থা করেন। মান্না ও সালওয়া প্রদানসহ ইত্যাদি নানা নিয়ামত দান করেন। কিন্তু তা সত্ত্বেও বনি ইসরাইলরা পদেপদে নানা দুষ্কর্ম করে আল্লাহর নাফরমানি ও তার বিধানের বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ তায়ারা বলেন, “হে বনি 66 ইসরাইলগণ! আমি তোমাদের প্রতি যেসব অনুগ্রহ দান করেছি তা স্মরণ কর এবং এও স্মরণ কর যে, আমি তোমাদেরকে সকল বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম।" (সূরা আল-বাকারা: ৪৭)উদ্দীপকে 'ক' নামক এলাকায় নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর। যা আল্লাহর নেয়ামত। এজন্য তারা মাঝে মাঝে আল্লাহর (স্রষ্টার) কৃতজ্ঞ হলেও প্রাকৃতিক কোনো দুর্যোগে একটু সমস্যায় পড়লেই তারা স্রষ্টার সকল অনুগ্রহ অস্বীকার করে বসে। তাই বলা যায়, তাদের এ আচরণ আল-কুরআনে বর্ণিত বনি ইসরাইল জাতির সাথে সংগতিপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' এলাকার মানুষের সাথে পবিত্র কুরআনে উল্লিখিত কো…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর