'খ' এলাকার মানুষদের সূরা আল-বাকারার আলোকে চিহ্নিত করে তাদের পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: সূরা বাকারার আলোকে বর্ণিত 'খ' এলাকার মানুষদের কাফির বলে চিহ্নিত করা যায়। কাফির হলো যিনি কুফরিতে লিপ্ত থাকেন। 'কুফর' শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা ইত্যাদি। পরিভাষায়, ইসলামের মৌলিক ৭টি বিষয় তথা- আল্লাহ, ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, আখিরাত, তাকদির, পুনরুত্থান দিবস এর যেকোনো একটিকেও অবিশ্বাস বা অস্বীকার করাই হলো কুফর। কুফরে লিপ্ত ব্যক্তিরা হলো কাফির। সূরা আল-বাকারায় কাফিরদের চিরন্তনস্বরূপ উদ্ঘাটন করে আল্লাহ বলেন, “নিশ্চয়ই যারা কুফরি (অবিশ্বাস) করেছে, তাদেরকে তুমি সতর্ক করো অথবা সতর্ক না করো তাদের মধ্যে উভয়ই সমান। তারা বিশ্বাস স্থাপন করবে না। আল্লাহ তাদের অন্তরসমূহ ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন, তাদের দৃষ্টিশক্তির ওপর পর্দা টেনে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।” (সূরা আল-বাকারা : ৬-৭)উপরোক্ত আয়াতে কাফিরদের পরিচয় ও বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তার সাথে উদ্দীপকে বর্ণিত 'খ' এলাকার মানুষদের সাথে সাদৃশ্য থাকায় বলা যায় তারা কাফির। কাফিরদের দুনিয়া ও আখিরাতে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। কাফিরদের জীবন হবে হতাশাগ্রস্ত তারা পাপপঙ্কিলতায় জড়িয়ে পড়ার ফলে দুনিয়ার জীবনে তারা হরে হতাশ এবং পরকালে কাফিররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।" (সূরা আল-বাকারা: ৩৯)
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'খ' এলাকার মানুষদের সূরা আল-বাকারার আলোকে চিহ্নিত করে তাদের পরিণতি …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর