উদ্দীপকে আয়মিনের হাতের বইটিতে ইসলামি শরিয়তের কোন উৎসের জ্ঞান রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আয়মিনের হাতের বইটি হলো ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস হাদিস। হাদিস হলো কুরআনের ব্যাখ্যা। আল কুরআনের বিধিবিধানের বিস্তারিত ব্যাখ্যা হাদিসে রয়েছে।রাসুল (সা.) আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কথা বলতেন, নানা বিষয় ব্যাখ্যা-বিশ্লেষণ করতেন এবং বক্তৃতা ও আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরতেন এবং লোকজনের সাথে সাধারণ বাক্যবিনিময় করতেন এসব কিছুই হাদিস। তিনি তার জীবনে ইসলামের সব বিধিবিধান পালন, লোকদের সাথে লেনদেন এবং প্রয়োজনীয় বৈষয়িক কাজ সম্পাদন করেছেন এগুলোও হাদিসের অন্তর্ভুক্ত।হাদিস কুরআন মাজিদের ব্যাখ্যা ও বাস্তবরূপ। যেজন্য হাদিস ছাড়া আল-কুরআন বোঝা সম্ভব নয়। যেমন, কুরআনে নির্দেশ এসেছে সালাত আদায় করা, যাকাত প্রদান করা, হজ সম্পাদন করা। কিন্তু কীভাবে এগুলো আদায় করবে বা পদ্ধতি কী তা বর্ণনা আসেনি। কোনো বিধান নাজিল হলে রাসুল (সা.) তার নিয়মনীতি লোকদেরকে শেখাতেন হাদিসের মাধ্যমেই।তাই বলা যায়, উদ্দীপকে আয়মিনের হাতের বইটিতে ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস হাদিসের জ্ঞান রয়েছে। কেননা আয়মিন বলেছে পরোক্ষ ওহির কথা। আর পরোক্ষ ওহি বলতে হাদিসকেই বোঝানো হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আয়মিনের হাতের বইটিতে ইসলামি শরিয়তের কোন উৎসের জ্ঞান রয়েছে?…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর