জাকিয়ার পিতা যে ইবাদতটি পালনের নিয়ত করেছেন এর ধর্মীয় প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: জাকিয়ার বাবা যে ইবাদতটি পালনের নিয়ত করেছেন তা হলো হজ। হজের ধর্মীয় প্রভাব বিশ্লেষণ করা হলো- আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ প্রদক্ষিণ করাকে হজ বলে। সামর্থ্যবান ব্যক্তির জীবনে একবার হজ করা ফরজ। এর ধর্মীয় প্রভাব অপরিসীম।সুস্থ প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং প্রয়োজনীয় অর্থসংগতি আছে এমন মুসলিমের ওপর একবার হজ পালন করা ফরজ। আল্লাহ বলেন, “মানুষদের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ঐ ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য।” (আল ইমরান-৯৭)হজ ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো হজ। তাই যথাযথভাবে হজ পালন করা হলে আল্লাহ তায়ালা ব্যক্তির আগের গুনাহসমূহ ক্ষমা করে দেন।হজের প্রভাবে মানুষের আত্মা পরিশুদ্ধ হয়। ত্যাগের মনোভাব তৈরি হয় এবং সবরের প্রশিক্ষণ লাভের পাশাপাশি আর্থিক লোভ দূরীভূত হয়ে মহান আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে গড়ে ওঠে। তাই বলা যায়, হজের ধর্মীয় প্রভাব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জাকিয়ার পিতা যে ইবাদতটি পালনের নিয়ত করেছেন এর ধর্মীয় প্রভাব বিশ্লেষ…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর