উদ্দীপকে শিক্ষক কোন জাতির কথা বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষক বনি ইসরাইল জাতির কথা বোঝাতে চেয়েছেন।হযরত ইয়াকুব (আ.)-এর উপাধি ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা। হযরত ইয়াকুব (আ.)-এর বংশধরেরা বনি ইসরাইল নামে পরিচিত।পবিত্র কুরআনে যেসব জাতির ইতিহাস বর্ণিত হয়েছে তাদের মধ্যে। ইসরাইল বংশীয়দের ইতিহাস অন্যতম। আল্লাহ তায়ালা বনি ইসরাইলের প্রতি বিভিন্ন প্রকার অনুগ্রহ করেছেন। যেমন: পাথর ফাটিয়ে পানি পানের ব্যবস্থা; আকাশ হতে মান্না ও সালওয়া নামক খাদ্য অবতরণ; লোহিত সাগরের 'মধ্য দিয়ে রাস্তা তৈরি করা এবং এর মাধ্যমে অত্যাচারী শাসক ফিরাউন ও তার সৈন্যসামন্ত থেকে তাদের রক্ষা করা প্রভৃতি। এসবের মাধ্যমে আল্লাহ তায়ালা বনি ইসরাইলকে মুক্তি দান করেন। এসব গুণের পরও বনি ইসরাইল ছিল অকৃতজ্ঞ। তারা আল্লাহর নাফরমানি ও দুষ্কর্মের দ্বারা তাদের ইতিহাসকে কলঙ্কিত করেছিল। তারা রাসুলের আদর্শের আবাধ্য হয় এবং বরবার মানবতাবিরোধী কাজ করে অভিশপ্ত হিসেবে বেঁচে আছে। তাই বলা যায়, উদ্দীপকে শিক্ষকের বর্ণনায় বনি ইসরাইল জাতির কথা ফুটে উঠেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষক কোন জাতির কথা বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর