প্রদত্ত ছকের'?' চিহ্নটি কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রদত্ত ছকের '?' চিহ্নটি দ্বারা ইসলামের মূলভিত্তিগুলোর মধ্যে প্রথম ও প্রধান ভিত্তি তাওহিদ ও রিসালাতের বিশ্বাসকে নির্দেশ করে। এর অর্থ হলো আল্লাহর একত্ববাদ এবং রাসুল (সা.)-এর নবুয়তের স্বীকৃতি। প্রত্যেক মুমিন মুসলমানের এ কথার স্বীকৃতি দিতে হবে যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্ব জীবনের সকল ক্ষেত্রে স্বীকার করা এবং হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত রাসুল। অর্থাৎ হযরত মুহাম্মদ (সা.)-এর কাছ থেকে পাওয়া বিধিবিধান সর্বতোভাবে স্বীকার করা। বস্তুত আল্লাহর একক দাসত্ব ও শেষ নবির পূর্ণ আনুগত্য ইসলামের প্রথম স্তম্ভ ও প্রধান মূলমন্ত্র। তাই বলা যায়, প্রদত্ত ছকের '?' চিহ্নটি দ্বারা পাঠ্যবইয়ে উল্লিখিত ইসলামের পাঁচটি বুনিয়াদ বা মূলভিত্তি বিষয়ক হাদিসের প্রথম ভিত্তি তথা মহান আল্লাহর একত্ববাদ ও মহানবি (সা.)-এর রিসালাতের স্বীকৃতি প্রদানের বিষয়টি নির্দেশ করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
প্রদত্ত ছকের'?' চিহ্নটি কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর