প্রদত্ত ছকের হাদিসটি মানবজীবনে কী শিক্ষা বয়ে আনে? বিশ্লেষণ কর।
উত্তর: প্রদত্ত ছকের হাদিসটি মানবজীবনে যে শিক্ষা বয়ে আনে তা হলো-১. ইসলামি জীবন বিধান ও জীবন দর্শনের মৌলভিত্তি পাঁচটি। এগুলো বাস্তবজীবনে আমল করতে হবে।২. আল্লাহর একত্ববাদের ওপর সুদৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে।৩. মহানবি (সা.)-কে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বিশ্বনবি মেনে তাঁর রিসালাতকে বিশ্বাস ও কর্মে রূপায়িত করতে হবে।৪. সালাত একটি মৌলিক শারীরিক ইবাদত।৫. সালাত নিজে আদায় করবে এবং পরিবার ও সমাজে সালাত প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে হবে।৬. প্রত্যেক প্রাপ্তবয়স্ক (বালেগ) মুসলিম নরনারীর ওপর নামাজ ফরজ।৭. যাকাত আর্থিক ইবাদত। তা যথাযথ আদায় করা ফরজ। সম্পদশালী বা সামর্থ্যবান (সাহিবে নিসাবের) ব্যক্তির ওপর জাকাত ফরজ।৮. সম্পদশালী তার সমস্ত সম্পদের মালিক নয় তাতে গরিবের অধিকার রয়েছে।৯. হজ আর্থিক ও শারীরিক ইবাদত।১০. সামর্থ্যবান (শারীরিক ও আর্থিকভাবে) সকলের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ।১১. রমজানে রোজা পালন শারীরিক ইবাদত।১২. প্রত্যেক প্রাপ্তবয়স্ক (বালেগ) মুসলিম নারীপুরুষের ওপর রোজা পালন করা ফরজ।১৩. রোজা কুপ্রবৃত্তি দমন করে এবং অনাহারীর প্রতি সহানুভূতি প্রদর্শনের শিক্ষা দেয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
প্রদত্ত ছকের হাদিসটি মানবজীবনে কী শিক্ষা বয়ে আনে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর