ইবলিশের অমান্য করা ও অহংকার করার ব্যাপারে আল- কুরআনের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ইবলিস অহংকারবশত হযরত আদম (আ.)-কে সিজদার নির্দেশ অমান্য করে।মহান আল্লাহ পূর্বেই সিদ্ধান্ত নিয়েছিলেন আদম (আ.)-কে সৃষ্টি করে পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ আদম (আ)-কে সৃষ্টি করলেন এবং তাঁকে বিভিন্ন জ্ঞানদান করে সম্মানিত করলেন। যেমন তিনি বলেছেন- وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا অর্থ : "আর তিনি আদম (আ.)-কে শেখালেন সমস্ত বস্তুর নাম।" (সূরা বাকারা : ৩১) এরপর মহান আল্লাহ আদম (আ.)-কে দ্বিতীয়বার সম্মানিত করার জন্য ফেরেশতাদের প্রতি আদমকে সিজদা করার নির্দেশ দেন। ইবলিসও এ নির্দেশের অন্তর্ভুক্ত ছিল। তাই সকল ফেরেশতার সাথে ইবলিসেরও সিজদা করা অত্যাবশ্যক ছিল। কিন্তু আল্লাহর নির্দেশমতো সকল ফেরেশতা আদমকে সেজদা করলেও ইবলিস সিজদা করেনি। সে সিজদা করতে অস্বীকার করল। উল্লেখ্য, জ্ঞানের দিক থেকে আদম (আ) সম্মানিত হওয়ায় ইবলিস তাকে হিংসা করত। তাছাড়া আদম মাটির তৈরি এবং ইবলিস আগুনের তৈরি। তাই ইবলিস নিজেকে আদম থেকে উত্তম মনে করত। এই হিংসা ও অহংকারের বশবর্তী হয়েই ইবলিস আল্লাহর নির্দেশে আদম (আ.)-কে সিজদা করা থেকে বিরত থাকল। তার এহেন অবাধ্যতা বর্ণনা করে মহান আল্লাহ বলেছেন, "সে (ইবলিস) নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। আর সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত।” (সূরা আল-বাকারা: ৩৪) ইবলিসের এই দন্ড ও অহংকার তাকে অবস্থানচ্যুত করল। আল্লাহর একটি নির্দেশ অমান্য করার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং পাপে লিপ্ত হওয়ার পর তার নাম হলো ইবলিস তথা অভিশপ্ত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইবলিশের অমান্য করা ও অহংকার করার ব্যাপারে আল- কুরআনের আলোকে বিশ্লেষ…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর