উদ্দীপকে উল্লিখিত দুই বিতার্কিকের বক্তব্যের সপক্ষে কুরআনের কোনো চ্যালেঞ্জ আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুই বিতার্কিকের বক্তব্যের সপক্ষে কুরআনে চ্যালেঞ্জ বিদ্যমান।মহান আল্লাহ বলেন, "আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর তোমাদের সেসব সাহায্যকারীকেও আহ্বান কর এক আল্লাহ ছাড়া। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাক।" (সূরা আল-বাকারা: ২৩)কাফির, মুশরিক, ইহুদি এমনকি মুনাফিকরাও মহানবি (সা.)-এর রিসালাত ও কুরআন মাজিদ 'নিয়ে সন্দেহ পোষণ করত এবং সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাত। তারা বলত, কুরআন মাজিদ আল্লাহর বাণী নয় এবং মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত। তাই আল্লাহ তাদের ভ্রান্ত মত ও সন্দেহ খন্ডনের জন্য আল্লাহ তায়ালা আয়াত অবতীর্ণ করেছেন। আজও পর্যন্ত পবিত্র কুরআনের এ চ্যালেঞ্জের জবাব দেওয়া কারও পক্ষেই সম্ভব হয়নি এবং হবেও না। উদ্দীপকে দুই বিতার্কিকের" বক্তব্যের সপক্ষে কুরআনের এ চ্যালেঞ্জের কথাই বলা হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুই বিতার্কিকের বক্তব্যের সপক্ষে কুরআনের কোনো চ্য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর