মঈনুদ্দীনের কার্যক্রম কীভাবে আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মঈনুদ্দীনের কার্যক্রমে সালাত আদায়ের বিষয়টি প্রকাশিত হয়েছে। সালাত অর্থ দোয়া, দরুদ, ক্ষমা প্রার্থনা। ইসলামি পরিভাষায়, আহকাম আরকানসহ নির্দিষ্ট সময়ে নির্ধারিত পদ্ধতিতে বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে। মঈনুদ্দীন সৃষ্টিকর্তাকে স্মরণে আহ্বান শুনতে পেয়ে মসজিদে গিয়ে সম্মিলিতভাবে সালাত আদায় করেছে।জামাআতে সালাত আদায়ের নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন, "আর তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত প্রদান কর আর রুকুকারীগণের সাথে রুকু কর।" (সূরা আল-বাকারা: ৪৩)প্রত্যেক মুমিনের ওপর আল্লাহ তায়ালা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ করেছেন। তাছাড়া জামাআতে সালাত আদায় করা ওয়াজিব। সালাত একজন মুমিনকে মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সালাত মানুষকে আল্লাহ নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সালাতে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। বান্দার সেজদায় আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার পাপ মোচন করেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই বলা যায়, উদ্দীপকে মঈনুদ্দীনের কার্যক্রম অর্থাৎ সালাত আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মঈনুদ্দীনের কার্যক্রম কীভাবে আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হবে? বিশ্লেষ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর