উদ্দীপকে উল্লিখিত গ্রামের প্রভাবশালী লোকদের কার্যক্রমে পবিত্র সূরা আল-বাকারায় উল্লিখিত কাদের চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গ্রামের প্রভাবশালী লোকদের কার্যক্রমে সূরা আল-বাকারায় উল্লিখিত মুনাফিকদের চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে। নিফাক অর্থ ভন্ডামি, কপটতা, দ্বিমুখীভাব। ইসলামি পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলাম স্বীকার করাকে বলে নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলে মুনাফিক। মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা মিথ্যাবাদী। মহান আল্লাহ বলেন, "আর যখন তাদেরকে বলা হয় যে, পৃথিবীর বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না। তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বনকারী। সাবধান! প্রকৃতপক্ষে তারা দঙ্গা- হাঙ্গামা সৃষ্টিকারী। কিন্তু তারা তা উপলব্ধি করে না।” (সূরা আল- বাকারা : ১১-১২) মুনাফিকরা সত্যচ্যুত হয়। তারা পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করে। অথচ তারা এ অন্যায়কে বুঝতে চেষ্টা করে না এবং নিজেদেরকে সংশোধন করার চেষ্টাও করে না। অনুরূপ উদ্দীপকে উল্লিখিত গ্রামের প্রভাবশালী লোকেরা গ্রামে শান্তি প্রতিষ্ঠার দাবি করলেও, তারা মূলত গ্রামে অশান্তি, বিশৃঙ্খলা, বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টি করছে। যা পবিত্র কুরআনে বর্ণিত মুনাফিকদের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গ্রামের প্রভাবশালী লোকদের কার্যক্রমে পবিত্র সূরা …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর