উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র কীটের উদাহরণের তাৎপর্য বিশ্লেষণ-কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যে ক্ষুদ্র কীটের কথা বলা হয়েছে তা হলো মশা। আল্লাহ তায়ালা এই ক্ষুদ্র কীটের উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না।" (সূরা আল- বাকারা: ২৬) উল্লিখিত আয়াতটি কুরআন অবিশ্বাসীদের এক অমূলক সন্দেহের মূলোৎপাটন করণার্থে অবতীর্ণ হয়। তাদের সন্দেহটি হলো এই কুরআন মাজিদে মশা-মাছির ন্যায় তুচ্ছ বস্তুর আলোচনাও স্থান লাভ করেছে। বস্তুত এটি মহান আল্লাহ ও তাঁর পবিত্র কালামের মর্যাদার সম্পূর্ণ পরিপন্থি। এ গ্রন্থ প্রকৃতই যদি আল্লাহর বাণী হতো, তবে এ নিকৃষ্ট ও তুচ্ছ বস্তুর আলোচনা স্থান পেত না। কারণ কোনো মহান সত্তা এ ধরনের নগণ্য বস্তুর আলোচনা করতে লজ্জা ও অপমান বোধ করেন। প্রত্যুত্তরে বলা হয়েছে যে, কোনো তুচ্ছ ও নগণ্য বস্তুর উপমা অনুরূপ নগণ্য বস্তুর মাধ্যমেই দেওয়া অধিকতর যুক্তিযুক্ত ও বিবেকসম্মত। এতদুদ্দেশ্যে কোনো ঘৃণ্য ও নগণ্য বস্তুর উল্লেখ সম্ভ্রম ও আত্মমর্যাদাবোধের মোটেও পরিপন্থি নয়। এ কারণেই আল্লাহ পাক এ ধরনের বস্তুসমূহের উল্লেখ করতে মোটেও লজ্জাবোধ করেন না।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র কীটের উদাহরণের তাৎপর্য বিশ্লেষণ-কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর