উদ্দীপকে বর্ণিত গ্রন্থের পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত গ্রন্থটি হলো আল-কুরআন। কুরআন অর্থ পঠিত। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল (আ) এর মাধ্যমে মহানবি (সা.)-এর ওপর অবতীর্ণ সর্বশেষ আসমানি গ্রন্থকে আল-কুরআন বলে। মহাবিশ্বের মহাবিস্ময় মহান আল্লাহর সর্বশেষ ঐশীগ্রন্থ আল-কুরআন। আল-কুরআন চিরন্তন ও শাশ্বত কিতাব। এ কিতাব সর্বপ্রকার দোষত্রুটি, দুর্বলতা ও কলুষতামুক্ত। আল্লাহ তায়ালা কুরআনের শুরুতে এ কিতাবকে সন্দেহাতীত গ্রন্থ বলে উল্লেখ করেছেন। এ কথার সত্যায়ন করে মহান আল্লাহ বলেন, "এ মহাগ্রন্থে সন্দেহ সংশয়ের লেশমাত্র নেই।" (সূরা আল-বাকারা: ২)বিশ্বমানবতার সর্বাধিক জ্ঞান-বিজ্ঞানের উৎস হিসেবে আল-কুরআনের মাহাত্ম্য অনস্বীকার্য। সৃষ্টির রহস্য, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক, সৃষ্টিকুলের প্রয়োজনে ভূতত্ত্ব, রসায়ন, পদার্থ, ইতিহাস ইত্যাদি জ্ঞান-বিজ্ঞানের সমৃদ্ধ সমাহার হচ্ছে আল-কুরআন।আল-কুরআন বিশ্ববাসীর হিদায়েত লাভের একমাত্র অবলম্বন এবং সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনা। সমগ্র মানবতার পথনির্দেশিকা আল-কুরআন।তাই বলা যায়, উদ্দীপকে সন্দেহমুক্ত, জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস এবং সঠিক পথের দিশারি গ্রন্থ বলতে আল-কুরআনকে বোঝানো হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত গ্রন্থের পরিচয় দাও।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর