উদ্দীপকে বর্ণিত গ্রন্থটি কীভাবে অবিকৃত থাকবে বলে তুমি মনে কর? ইসলামের আলোকে জবাব দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত গ্রন্থটি হলো আল-কুরআন। আল-কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য সার্বিক জীবন বিধান এতে বিদ্যমান। সুতরাং এর সংরক্ষণ অতীব গুরুত্বপূর্ণ। মহান আল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কিতাব সংরক্ষণ করা হয়। এজন্যই আজ পর্যন্ত এর একটি হরফও পরিবর্তন হয়নি। এ মর্মে মহান আল্লাহ তায়ালা বলেন, "আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক।” (সূরা হিজর: ৯)তিনি আরও ঘোষণা করেন - "বরং এটি কুরআন যা সংরক্ষিত ফলকে রক্ষিত আছে।" (সূরা বুরুজ ২১-২২) প্রকৃতপক্ষে মহান আল্লাহ পবিত্র কুরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তাই আজও পর্যন্ত আল-কুরআন অবিকৃত আছে এবং কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে।অতএব বলা যায়, উদ্দীপকে অবিকৃত গ্রন্থ আল-যিকরা বলতে আল-কুরআনকে বোঝানো হয়েছে এবং মহান আল্লাহ স্বয়ং আল-কুরআনের সংরক্ষক। তাই এটি কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে বলে আমি মনে করি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত গ্রন্থটি কীভাবে অবিকৃত থাকবে বলে তুমি মনে কর? ইসলাম…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর