"জাফর সাহেবের পালনীয় ইবাদত তাকে জান্নাত লাভের উপযোগী করবে।”- বিশ্লেষণ কর।
উত্তর: জাফর সাহেবের পালনীয় ইবাদতটি হলো হজ।হজ অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনসমূহে শরিয়ত নির্ধারিত পন্থায় কাবা ও অন্যান্য নির্দিষ্ট স্থান যিয়ারত করাকে হজ বলে। হজ পালনের মাধ্যমে আল্লাহর একান্ত সান্নিধ্য প্রত্যক্ষভাবে উপলদ্ধি করা যায়। ইহরাম, তাওয়াফ, কুরবানিসহ হজের যাবতীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে মানবমন প্রভুপ্রেমে গভীরভাবে আকৃষ্ট হয়। ফলে বান্দা তার প্রভুর নিবিড় সান্নিধ্য প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে। হজ পালনের মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি গভীর মনোযোগী হয়। এ অবস্থায় সে প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে চলে। হজ মানুষকে যাবতীয় স্বার্থ, লোভ-লালসা, গোত্র, বর্ণ, ভাষা আর ভৌগোলিক সীমারেখার উর্ধ্বে এক আল্লাহর সান্নিধ্যমুখী তথা ইবাদতে উদ্বুদ্ধ করে ফলে এভাবে মানুষ সৎকর্মশীল হয়ে জান্নাত লাভের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এজন্যই মহানবি (সা.) একটি হাদিসে বলেন, "মাকবুল (আল্লাহর নিকট গ্রহণীয়) হজের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নেই।” (বুখারি ও মুসলিম) হজের মাধ্যমে বিগত জীবনের গুনাহ মাফ করা হয়। মহানবি (সা.) বলেন, যে ব্যক্তি হজ করে সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। (ইবনে মাজাহ)অতএব বলা যায়, জাফর সাহেবের পালনীয় মাকবুল হজ তাকে জান্নাত লাভের উপযোগী করে তুলবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
"জাফর সাহেবের পালনীয় ইবাদত তাকে জান্নাত লাভের উপযোগী করবে।”- বিশ্লে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর