আল-কুরআনের ভাষায় আহমদ সাহেবকে কী নামে অভিহিত করা যায়? সূরা আল-বাকারার আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আহমদ সাহেবকে আল-কুরআনের ভাষায় মুনাফিক নামে অভিহিত করা যায়। যিনি নিফাকিতে লিপ্ত থাকেন তাকে বলা হয় মুনাফিক। নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা ইত্যাদি। পরিভাষায়, অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। ইসলামি পরিয়তের ভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। এরূপ কাজ যে করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা দ্বিমুখী চরিত্রের লোক। এদের কথা ও কাজে মিল নেই। মুনাফিকদের চরিত্র সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও শেষ বিচারের দিন তথা পরকালের ওপর ইমান এনেছি, অথচ তারা আদৌ ইমানদার নয়। (সূরা আল-বাকারা: ৮)মুনাফিকরা যে প্রতারক সে সম্পর্কে আল্লাহ বলেন, "তারা আল্লাহ ও ইমানদারগণকে প্রতারিত করতে চায়, এতে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না।” (সূরা আল-বাকারা : ৯) মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য তারা মিথ্যাবাদী। নিজের প্রয়োজনে তারা মিথ্যা বলতে দ্বিধা করে না। তাদের মিথ্যাবাদিতার শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলেন, “বস্তুত তাদের মিথ্যাচারের দরুন তাদের জন্য নির্ধারিত রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।” (সূরা আল-বাকারা : ১০)উপরিউক্ত আলোচনায় মুনাফিকদের যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রতীয়মান হয়েছে তা উদ্দীপকে বর্ণিত আহমদ সাহেবের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আহমদ সাহেবকে মুনাফিক নামে অভিহিত করা যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আল-কুরআনের ভাষায় আহমদ সাহেবকে কী নামে অভিহিত করা যায়? সূরা আল-বাকার…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর