তারেকের কার্যকলাপ কাদের সাথে তুলনা করা যায়? সূরা আল-বাকারার আলোকে তাদের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তারেকের কার্যকলাপকে মুত্তাকিদের সাথে তুলনা করা যায়। মুত্তাকি বলতে আমরা আল্লাহ ভীরু লোককে বুঝি। অর্থাৎ মুত্তাকি ঐ ব্যক্তি যিনি তার দুনিয়ার জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইনকানুনকে অনুসরণ করেন এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করেন। সূরা আল-বাকারা: ৩ ও ৪নং আয়াতে আল-কুরআন থেকে হিদায়েত গ্রহণকারী মুত্তাকিদের পরিচয় ও গুণাবলি তথা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। মুত্তাকিদের ছয়টি গুণ-বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মুত্তাকি হলেন তারা যারা- ১. অদৃশ্যে বিশ্বাস করে, ২. সালাত প্রতিষ্ঠা করে, ৩. আল্লাহ প্রদত্ত জীবিকা হতে আল্লাহর পথে ব্যয় করে, ৪. হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অবতীর্ণ আল-কুরআনকে আল্লাহ প্রদত্ত জীবনবিধান হিসেবে বিশ্বাস করে, ৫. পূর্ববর্তী বিভিন্ন নবির প্রতি যেসব কিতাব অবতীর্ণ হয়েছে সে সকলকে সত্য বলে স্বীকার করে, ৬. আখিরাত বা পারলৌকিক জীবন সম্পর্কে দৃঢ় বিশ্বাস পোষণ করে। এ সম্পর্কে আল্লাহ বলেন, "যারা অদৃশ্যের ওপর বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে খরচ করে। আর যারা বিশ্বাস স্থাপন করে সেসব বিষয়ের ওপর, যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের ওপর, যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাসী। (সূরা আল-বাকারা: ৩-৪)উদ্দীপকে তারেক ইসলামের মৌলিক বিষয়গুলো যত্নের সাথে আদায় করেন এবং আল্লাহর বিধানমতো সবসময় সত্য কথা বলেন ও সকলের সাথে সম্ভাব বজায় রাখেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের তারেকের কার্যকলাপকে মুত্তাকির বৈশিষ্ট্যের সাথে তুলনা করা যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তারেকের কার্যকলাপ কাদের সাথে তুলনা করা যায়? সূরা আল-বাকারার আলোকে ত…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর