জনাব জাকিরের বিধান কী হবে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব জাকিরের বিধান হলো জাকির কাফির হিসেবে সাব্যস্ত হবে। ইসলামের মৌলিক চারটি ইবাদতের মধ্যে যাকাত অন্যতম। ইসলামের মৌলিক সাতটি বিষয় ও ইসলামের মৌলিক ইবাদতগুলোর যেকোনো একটি অস্বীকার করলেই ব্যক্তি কাফির হয়ে যায়। ইসলামের মৌলিক ইবাদত হলো- সালাত, সাওম, যাকাত ও হজ। 'কুফর' শব্দের অর্থ অস্বীকার করা অবিশ্বাস করা। উদ্দীপকে জনাব জাকিরের জীবনে সচ্ছলতা আসলেও তিনি যাকাত দিতে অস্বীকৃতি জানান। যা ইসলামের একটি মৌলিক ইবাদতকে অস্বীকার করার শামিল। কোনো মুসলমান যদি সম্পদশালী হয় অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সে যাকাত প্রদান করতে বাধ্য অর্থাৎ তার ওপর যাকাত আদায় করা ফরয। কোনো মুসলমান যাকাত না দিলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "যারা যাকাত দেয় না এবং তারা পরকালেও অস্বীকারী।" (সূরা হামীম-আস-সাজদা : ৭)যাকাত অস্বীকার করা আল্লাহ ও তাঁর রাসুলকে অস্বীকার করার শামিল। অতএব, উপরোক্ত আলোচনার দ্বারা প্রতীয়মান হয় যে, জনাব জাকিরের বিধান হলো তিনি কাফির।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব জাকিরের বিধান কী হবে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর