জামাল সাহেবের তিলাওয়াতকৃত আয়াতটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জামাল সাহেবের তিলাওয়াতকৃত আয়াতটি হলো-"আল্লাহ তাদের অন্তরসমূহ ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টিশক্তির ওপর পর্দা টেনে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।" (সূরা আল-বাকারা: ৭)এ আয়াতে সেসব নাস্তিক বা কাফিরদের ব্যাপারে বলা হচ্ছে, যাদেরকে মহানবি (সা.) হাজারো বার বোঝানোর পর ইমান আনেনি। এ কারণে আল্লাহপাক তাদের অন্তঃকরণ ও কর্ণসমূহ তথা অনুভূতি ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। আর তাদের চক্ষুসমূহ তথা দৃষ্টির বিচারশক্তির ওপর পর্দা বা আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন। এ আয়াত দ্বারা বোঝা যায় যে, কাফিররা কেবল মন্দ ও পাপাচারের দিকে ধাবিত হয়। তাদের পাপপুণ্য, ভালোমন্দ বোঝার ক্ষমতাটুকু থাকে না। কাফির নাস্তিকদের হৃদয় পাথরের চেয়ে শক্ত এবং কঠিন। কান বধির, চোখ দৃষ্টিশক্তিহীন যার কারণে তারা সত্য বোঝার, শোনার ও দেখার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে। আর এটা হলো তাদের জন্য জাগতিক শাস্তি। কুফরি, খোদাদ্রোহীতা, নাস্তিকতার জাগতিক শাস্তি হচ্ছে যাবতীয় সৎকর্ম ও কল্যাণকর কাজের সামর্থ্য হারিয়ে ফেলা অর্থাৎ নাস্তিকদের পক্ষে ভালো ও কল্যাণময় কাজ করা সম্ভব হয় না। আর তাদের জন্য পরকালে রয়েছে মহা শাস্তি। সে শাস্তি থেকে তাদেরকে কেউ মুক্তি দিতে পারবে না।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জামাল সাহেবের তিলাওয়াতকৃত আয়াতটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর