আসলামের পরিণাম পবিত্র কুরআনের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আসলাম কুফরিতে লিপ্ত। যার পরিণাম পরকালে কঠিন শাস্তি। কুফর অর্থ অবিশ্বাস করা, অস্বীকার করা। ইসলামি পরিভাষায়, ইসলামের মৌলিক বিষয়সমূহকে অস্বীকার করা বা অবিশ্বাস করাকে কুফর বলে। যে কুফরে লিপ্ত থাকে কাফির বলে।উদ্দীপকে আসলাম সত্য মেনে নেওয়ার আহ্বান জানালে অস্বীকার করে, সত্য শুনেও শোনে না, স্রষ্টার নিদর্শন দেখেও দেখে না। যা সুস্পষ্ট কুফরির নিদর্শন। কাফিরদের নিদর্শন সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "আল্লাহ তাদের অন্তঃকরণ ও শ্রবণশক্তিতে মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহে পর্দার আবরণ দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।" (সূরা আল-বাকারা: ৭)কাফিদের অন্তরে মোহর মারা থাকে, তাই সেখানে ইমাম প্রবেশ - করতে পারে না। কাফিরদের চোখে এমন আবরণ পড়ে থাকে যার দরুন তারা সত্য-সুন্দর দেখে না। হিদায়েতের কথা শোনার সময় কাফিরদের কান বধির, ইসলামের কাজসমূহ পর্যবেক্ষণ করতে তাদের চোখ দৃষ্টিহীন এবং এটি অন্তঃকরণে পাষাণের ন্যায় কঠোর হয়ে থাকে। তাই কাফিররা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। জাহান্নামই হবে কাফিরদের জন্য চিরস্থায়ী আবাসস্থল। মহান আল্লাহ বলেন, "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।" (সূরা আল-বাকারা: ৩৯) কুরআনের আলোকে তাই বলা যায়, আসলামের পরিণাম হলো জাহান্নাম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আসলামের পরিণাম পবিত্র কুরআনের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর