সূরা আল-বাকারার আলোকে তাজুলের কার্যক্রম কোন ধরনের অনাচার? ব্যাখ্যা কর।
উত্তর: তাজুলের কার্যক্রমে সূরা বাকারার আলোকে মুনাফিকি পরিলক্ষিত হয়েছে। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো- তারা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খিয়ানত করে। তাছাড়া আচরণে, লেনদেনে ও কথায় মুনাফিকরা সবসময় দ্বিমুখিতা পোষণ করে। তারা যেমন কথা বলে তেমন কাজ করে না। ষড়যন্ত্র, কৌশল ও শত্রুতা তাদের সব কাজের মূলমন্ত্র। উদ্দীপকে তাজুলের আচরণে তাই মুনাফিকির বৈশিষ্ট্য বিদ্যমান।সূরা বাকারায় মুনাফিকদের কার্যক্রম সম্পর্কে বলা হয় যে, "আর যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি কর না, তখন তারা বলে, নিশ্চয়ই আমরা শান্তি স্থাপনকারী।” (সূরা বাকারা: ১১) উদ্দীপকে তাজুল প্রতিবেশীদের মাঝে ঝগড়া লাগিয়ে দেয়। সাইফুল এ ধরনের কাজ থেকে তাকে বিরত থাকতে বললে সে বলে আমি তো শান্তি স্থাপনকারী মাত্র। তাজুলের এরূপ কর্মে মুনাফিকের সাথে সাদৃশ্যপূর্ণ এবং তার কর্মে বিশৃঙ্খলা সৃষ্টি, অনাচার পরিলক্ষিত হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সূরা আল-বাকারার আলোকে তাজুলের কার্যক্রম কোন ধরনের অনাচার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর