উদ্দীপকে উল্লিখিত আয়াতের ব্যাখ্যা ও শিক্ষা লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আয়াতটি হলো, "তারা বধির, বোবা ও অন্ধ! কাজেই তারা ফিরে আসবে না।” এটি সূরা আল-বাকারা ১৮নং আয়াত। এ আয়াতে মুনাফিকদেরকে বধি, বোবা ও অন্ধ বলে বর্ণনা করা হয়েছে। মুনাফিকরা ইসলামের দুর্দিনে নীরবতা অবলম্বন করে, আর সুদিনে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তৎপর হয়। তারা তাদের হীন চরিত্রের কারণে বধির, বোবা ও অন্ধের ন্যায় সত্য শোনার, সত্য বলার, সত্য দেখার এবং সত্যের দিকে আসার শক্তি হারিয়ে ফেলেছে। মুনাফিকরা সত্যের পথে ইসলামের পথে প্রত্যাবর্তন করবে না। তারা সবসময় ঐশী আলোয় আলোকিত ইসলামের পথ থেকে দূরে সরে গিয়ে অন্ধকারেই নিমগ্ন থাকতে চায়। তাই তাদের সম্পর্কে আল্লাহ বলেন, "তারা বধির, বোবা ও অন্ধ। সুতরাং তারা কিছুতেই ফিরে আসবে না।” (সূরা আল-বাকারা: ১৮) আর এদের জন্য রয়েছে জাহান্নামের নিম্নতম স্থান। এ আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো-১. মুনাফিকরা ইসলাম, মুসলমান এবং আল্লাহ ও রাসুলের দুশমন।২. এরা সবসবময় ইসলামের ক্ষতি করতে চায়। ৩. মুনাফিকরা সত্য গ্রহণে এগিয়ে আসে না, বুঝতে চেষ্টা করে না, সত্য বলে না।৪. তারা ন্যায় ও সত্যের পরিবর্তে অন্যায় ও অসত্যকে বেশি ভালোবাসে।৫. তারা কান দিয়ে সত্য শুনতে চায় না। মুখ দিয়ে সত্য বলে না। চোখ দ্বারা সত্য দেখে না।সুতরাং আমরা সত্যের অনুসন্ধানী হর, সত্যকে গ্রহণ করব, সততা ও ন্যায়ের পথে চলব। নিফাকি থেকে নিজেদের বিরত রাখব।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আয়াতের ব্যাখ্যা ও শিক্ষা লেখ।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর