গ্রুপ-খ এ উল্লিখিত সুরাগুলোতে আর কী কী বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে? বিস্তারিত আলোচনা করো।
উত্তর: গ্রুপ-খ এ মাদানি সুরার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সাধারণভাবে মদিনায় নাজিলকৃত সুরাসমূহকে মাদানি সুরা বলে । মহানবি (স) এর মদিনায় হিজরতের পরে অর্থাৎ ৬২২ খ্রিষ্টাব্দের পরবর্তী সময়ে যেসব সুরা অবতীর্ণ হয়েছিল সেগুলো মাদানি সুরা নামে পরিচিত। এ সুরার প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো- অতীত জাতির জীবনাচার, অবাধ্যতা ও পরিণতির বিস্তারিত বিবরণ; পারস্পরিক লেনদেন, ব্যবসা-বাণিজ্য, বিচার-ব্যবস্থা ও দণ্ডবিধি; আহকামে শরিয়াহ্, হালাল-হারামের বিবরণ; জাতীয় ও আন্তর্জাতিক জীবন এবং বিধি-বিধান, কাফির-মুনফিকদের ষড়যন্ত্রের বিবরণ এবং পরিণতির বর্ণনা পাওয়া যায়। যার আংশিক ইঙ্গিত উদ্দীপকের 'খ' গ্রুপে পাওয়া যায়। উদ্দীপকে গ্রুপ 'খ'-এর সুরার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে তা আকারে বড়, শব্দগুলো সহজ। ইবাদতের গুরুত্ব প্রদান এবং হে মুমিন/মুনাফিক বলে সম্বোধন। যা দ্বারা মূলত মাদানি সুরাসমূহের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। সুরাগুলোতে আল্লাহ তায়ালা কাফিরদের নানা চক্রান্ত ও মুনাফিকদের সাথে আঁতাতের বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করে মুসলমানদের তাদের ব্যাপারে সাবধান হতে বলেন। তারা নবি (স)-কে হত্যার উদ্দেশ্যে মক্কার কুরাইশদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন শান্তিচুক্তি ভঙ্গ করে । আল্লাহ তায়ালা তাদের এসব ঘৃণ্য পরিকল্পনা নবি (স)-কে ওহির মাধ্যমে জানিয়ে দেন । মাদানি সুরাসমূহে আল্লাহ তায়ালা সেগুলো তুলে ধরেন। পরিশেষে বলা যায়, ইমান-আকিদাগত বিষয়ের পাশাপাশি আহকামে শরিয়া, হালাল-হারাম ও ইসলামি রীতিনীতির বিশদ বিবরণ মাদানি সুরাসমূহে পাওয়া যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
গ্রুপ-খ এ উল্লিখিত সুরাগুলোতে আর কী কী বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে? ব…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর