রফিককে স্বর্ণপদকের জন্য মনোনীত করার বিষয়টি আল- কুরআনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: রফিককে স্বর্ণপদকের জন্য মনোনীত করার বিষয়টি আল-কুরআনের সুরা বাকারায় বর্ণিত ফেরেশতাদের ওপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি হিসেবে আল্লাহ তায়ালা সর্বপ্রথম মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। যার সাথে উদ্দীপকের ঘটনার মিল রয়েছে। উদ্দীপকে রফিককে “স্বর্ণপদক” প্রদান করা হলে কয়েকজন শিক্ষার্থী এর বিরোধিতা করে। তাই বিভাগীয় চেয়ারম্যান পুনরায় সংক্ষিপ্ত একটি পরীক্ষা নেন। সেখানে রফিক পুনরায় প্রথম হলে শিক্ষার্থীরা লজ্জিত হয়ে বিভাগের সিদ্ধান্ত মেনে নেয়। তদ্রূপ আল্লাহ যখন আদম (আ.)-কে খলিফা হিসেবে পাঠাতে চাইলেন তখন ফেরেশতাগণ আপত্তি করলো। তাদের আপত্তি খণ্ডন করার জন্য আল্লাহ আদম (আ.)-কে সবকিছুর নাম শিক্ষা দেন। এরপর ফেরেশতাদেরকে ঐ সব বস্তুর নাম বলতে বললে তারা অপারগতা প্রকাশ করল। তখন আল্লাহর নির্দেশে আদম (আ.) সব বিষয়ের নাম বলে দিলেন। তখন উপস্থিত সব ফেরেশতা লা জবাব বনে- গেলেন। উদ্দীপকে বর্ণিত রফিককে সেরা হিসেবে পুরস্কৃত করার ঘটনার বিষয়টি হুবহু আদম (আ.)-এর ঘটনার সাথে মিলে যায়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রফিককে স্বর্ণপদকের জন্য মনোনীত করার বিষয়টি আল- কুরআনের কোন ঘটনার স…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর