আসিফের চরিত্রটি আল-কুরআনের আলোকে চিহ্নিতপূর্বক তাকে মাস্টার্স শ্রেণিতে ভর্তির অযোগ্য ঘোষণার যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আসিফের চরিত্রটি ইবলিস শয়তানের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। আর এজন্য আসিফকে মাস্টার্সে ভর্তির অযোগ্য ঘোষণা করার বিষয়টি যথার্থ এবং উপযুক্ত। ইবলিস শয়তানের অপর নাম হলো আযাযিল । সে মূলত আগুনের তৈরি একটি জিন। ইবাদত করতে করতে সে ফেরেশতাদের নেতা হয়ে যায়। আদম (আ)-কে সৃষ্টি করার পর যখন শয়তানকে বলা হলো তুমি আদম (আ)-কে সম্মান প্রদর্শনপূর্বক সিজদা করো। তখন সে অহংকারবশত তাকে সিজদা করা থেকে বিরত থাকলো। পক্ষান্তরে, অন্যান্য সকল ফেরেশতারা আদম (আ)-কে সম্মান প্রদর্শন করে। তখন আল্লাহ শয়তানকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। উদ্দীপকে এ ঘটনারই প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে 'ক' বিশ্ববিদ্যালয় রফিককে সেরা নির্বাচিত করলে কয়েকজন শিক্ষার্থী আপত্তি জানায়। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণের পর প্রতিবাদী শিক্ষার্থীরা মেনে নিলেও আসিফ নামের এক ছাত্র রফিকের এ কৃতিত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায়। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে মাস্টার্সে ভর্তির অযোগ্য ঘোষণা করে। আসিফের আচরণের কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। অহংকারের কারণে সে রফিকের শ্রেষ্ঠত্ব মেনে নিতে পারেনি। যেমন শয়তান আদম (আ)-কে সিজদা করতে পারেনি। উপরের আলোচনা থেকে দেখা যায়, আসিফকে বরখাস্ত করার ঘটনা ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়ার সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আসিফের চরিত্রটি আল-কুরআনের আলোকে চিহ্নিতপূর্বক তাকে মাস্টার্স শ্রেণ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর