খলীল ও আবিদের সংলাপের বিষয়বস্তু পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: খলীল ও আবিদের সংলাপের বিষয়বস্তু হলো আল-কুরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা। পবিত্র আল কুরআন সর্বশেষ আসমানি গ্রন্থ। এ গ্রন্থের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আল্লাহ তায়ালা বলেন, “আর আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি তার ওপর যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে অনুরূপ একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সব সহযোগীকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও” (সুরা আল-বাকারা: ২৩)। এ আয়াতে আল্লাহ তায়ালা কুরআন মাজিদের সত্যতার প্রশ্নে সব দেশের এবং সব কালের কাফিরদের কাছে চিরস্থায়ী চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। আর এ বিষয়টি প্রকাশ পেয়েছে খলীল ও আবিদের সংলাপে। উদ্দীপকে দেখা যায়, খলীল ও আবিদ আল্লাহর নাজিলকৃত একটি কিতাব সম্পর্কে আলোচনা করেন। যেখানে আল্লাহ তায়ালা এই কিতাবে সন্দেহ পোষণকারীদের প্রতি চ্যালেঞ্জ দিয়েছেন এবং তাদের অসারতা ও ব্যর্থতা প্রমাণ করেছেন। তাদের এ সংলাপে আল কুরআনের সত্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। কেননা আল্লাহ তায়ালা কুরআনের সত্যতা প্রমাণে কাফিরদের প্রতি যে চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জ গ্রহণে কাফিররা ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ আল কুরআন সত্য ও শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে প্রমাণিত হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
খলীল ও আবিদের সংলাপের বিষয়বস্তু পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
(আল-হিজারাহ) অর্থ পাথর।উত্তর
উত্তর
উত্তর