উদ্দীপকে আবিদের বক্তব্যগুলো কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আবিদের বক্তব্যগুলোতে কাফিরদের পরিচয়" ও তাদের পরিণতি প্রকাশ পেয়েছে। কাফিররা ছিল আল কুরআনে সন্দেহ পোষণকারী। তারা মনে করতো, আল কুরআন কোনো ঐশী গ্রন্থ নয়, মুহাম্মদ (স) নিজেই এটি রচনা করেছেন। কাফিরদের এরূপ ধারণার অসারতা প্রমাণ করতে আল্লাহ তায়ালা তাদেরকে কুরআনের একটি সুরার ন্যায় অন্য একটি সুরা রচনা করার চ্যালেঞ্জ দেন। কাফিররা এই চ্যালেঞ্জ গ্রহণে ব্যর্থ হয় । আর তারা তাদের এই সন্দেহ ও অবিশ্বাসের কারণে পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। যা আবিদের বক্তব্যেও প্রকাশ পায়। উদ্দীপকের আবিদের বক্তব্য হলো সন্দেহ পোষণকারীদের প্রতি আল্লাহ তায়ালা চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছেন এবং ঐ ব্যর্থ সন্দেহবাদীদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আবিদের এ বক্তব্যে কাফিরদের পরিচয় ও পরিণতি প্রকাশ পেয়েছে। কেননা কাফিররাই আল্লাহর কিতাবে সন্দেহ পোষণকারী। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী কাফিরদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে” (সুরা আল-বাকারা: ৩৯)। কাফিররা অকৃতজ্ঞ জাতি । রাসুল (স) বলেন, “মুসলিমকে হত্যা করা কুফর, তাকে গালি দেওয়া কুফর এবং যে তার পিতা থেকে মুখ ফিরিয়ে নিল সে তো কুফরি করলো।” (বুখারি ও মুসলিম)। পরিশেষে বলা যায়, কাফিররা দুনিয়াতে লাঞ্ছিত ও পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হবে। তাই সবার উচিত যেকোনো ধরনের কুফরি থেকে নিজেকে বিরত রাখা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আবিদের বক্তব্যগুলো কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
(আল-হিজারাহ) অর্থ পাথর।উত্তর
উত্তর
উত্তর