শেয়ারFacebookWhatsApp

প্রথম শ্রেণির মানুষের মধ্যে কাদের চরিত্র পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।

উত্তর: প্রথম শ্রেণি মানুষের মধ্যে মুত্তাকিদের চরিত্র পরিলক্ষিত হয়। মুত্তাকি অর্থ আল্লাহভীরু বা পরহেজগার। যারা আল্লাহকে ভয় করে সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকে তারাই মুত্তাকি। সুরা বাকারায় মুত্তাকিদের কয়েকটি বিশেষ গুণাবলি তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম গুণাবলি হলো— গায়েবে বিশ্বাস করা, সালাত কায়েম করা, আল্লাহর পথে ব্যয় করা, পরকালে বিশ্বাস করা ইত্যাদি। যা প্রথম শ্রেণি মানুষের মধ্যেও প্রকাশ পেয়েছে।- উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, পবিত্র কুরআনে দুই শ্রেণির মানুষের মধ্যে এক শ্রেণির মানুষ যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর পথে ব্যয় করে। এ চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ মুত্তাকির বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। মুত্তাকিরা বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে সবসময় দেখছেন। আর তাদের এ বিশ্বাসের কারণে তারা সৎকর্মের প্রতিযোগিতা করে এবং সব ধরনের পাপকাজ থেকে নিজেদেরকে সর্বদা বিরত রাখে। তাছাড়া পরকালীন জীবনে ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকেও মুত্তাকিরা সবসময় বিরত থাকে। তাই বলা যায়, প্রথম শ্রেণি মানুষের মধ্যে মুত্তাকির গুণাবলি প্রকাশ পাওয়ায় তা ইহকালীন ও পরকালীন জীবনে কল্যাণ বয়ে আনবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

প্রথম শ্রেণির মানুষের মধ্যে কাদের চরিত্র পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

মহান আল্লাহ পবিত্র কুরআনে দুই শ্রেণির মানুষের কথা বর্ণনা করেছেন। প্রথম শ্রেণির মানুষ যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর পথে ব্যয় করে। দ্বিতীয় শ্রেণির মানুষ যারা মুখে ইমানের কথা বলে আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দেয় এবং তাদের অন্তরে ব্যাধি রয়েছে।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

আল-হাদিস অর্থ বাণী।

উত্তর

উল্লিখিত আয়াতে আল্লাহ তায়ালা মানুষের জীবনধারা উল্লেখ করে তাদের কুফরিতে বিস্ময় প্রকাশ করেছেন। মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, প্রিয়তম সৃষ্টি। তাদের তিনি অগণিত, অসংখ্য নিয়ামত দিয়েছেন। মানুষ একটা মুহূর্তও আল্লাহর অনুগ্রহ ছাড়া চলতে পারে না। তারপরও মানুষের খেয়ালি জীবনযাপন ও গাফিলতির অন্ত নেই। তারা আল্লাহকে অস্বীকার করে। আল্লাহর নিয়ামত স্বীকার না করে কুফরি করার ধৃষ্টতা দেখায়। আল্লাহ তাই মানুষের কাছে প্রশ্ন তুলে ধরেছেন— “তোমরা কীভাবে আল্লাহর সাথে কুফরি কর? অথচ তোমরা মৃত ছিলে। অতঃপর তিনি তোমাদের জীবন দিয়েছেন। তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তিনিই তোমাদের জীবিত করবেন আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।” (সুরা বাকারা: ২৮)

উত্তর

প্রথম শ্রেণি মানুষের মধ্যে মুত্তাকিদের চরিত্র পরিলক্ষিত হয়। মুত্তাকি অর্থ আল্লাহভীরু বা পরহেজগার। যারা আল্লাহকে ভয় করে সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকে তারাই মুত্তাকি। সুরা বাকারায় মুত্তাকিদের কয়েকটি বিশেষ গুণাবলি তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম গুণাবলি হলো— গায়েবে বিশ্বাস করা, সালাত কায়েম করা, আল্লাহর পথে ব্যয় করা, পরকালে বিশ্বাস করা ইত্যাদি। যা প্রথম শ্রেণি মানুষের মধ্যেও প্রকাশ পেয়েছে।- উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, পবিত্র কুরআনে দুই শ্রেণির মানুষের মধ্যে এক শ্রেণির মানুষ যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর পথে ব্যয় করে। এ চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ মুত্তাকির বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। মুত্তাকিরা বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে সবসময় দেখছেন। আর তাদের এ বিশ্বাসের কারণে তারা সৎকর্মের প্রতিযোগিতা করে এবং সব ধরনের পাপকাজ থেকে নিজেদেরকে সর্বদা বিরত রাখে। তাছাড়া পরকালীন জীবনে ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকেও মুত্তাকিরা সবসময় বিরত থাকে। তাই বলা যায়, প্রথম শ্রেণি মানুষের মধ্যে মুত্তাকির গুণাবলি প্রকাশ পাওয়ায় তা ইহকালীন ও পরকালীন জীবনে কল্যাণ বয়ে আনবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় শ্রেণির মানুষের দ্বিমুখী আচরণে তথা মুনাফিকীতে মানবজীবনে ভয়াবহ ক্ষতিকর কুপ্রভাব পড়ে। মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ্, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণের মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের স্বাভাবিক ও সহজাত অবস্থার বাইরে অবস্থান করে। তাদের মন-মানসিকতা প্রতারণা ও কপটতার ব্যাধিতে আক্রান্ত, যা উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় শ্রেণির জন্য প্রযোজ্য । উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় শ্রেণির মানুষ যারা মুখে ইমানের কথা বলে আল্লাহ ও মুমিনদের ধোঁকা দেয় এবং তাদের অন্তরে ব্যাধি রয়েছে। এ সমস্ত বৈশিষ্ট্যের অধিকারীরা মুনাফিক নামে অভিহিত। মুনাফিকী একটি মারাত্মক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী। মানুষের মনকে কলুষিত করার যত রকম ব্যাধি আছে তন্মধ্যে মুনাফিকী অন্যতম বড় ব্যাধি। মানুষ স্বেচ্ছায় মুনাফিক হয়ে যায় না বরং তার অজান্তেই এ ব্যাধিতে সে আক্রান্ত হয়। মুনাফিকী মানুষের সব সৎ ও ভালো গুণ ছিনিয়ে নেয়। তাকে সৎ আমল থেকে বঞ্চিত করে এবং উন্নত মূল্যবোধ তার কাছ থেকে কেড়ে নেয় । মুনাফিক ব্যক্তি সমাজের মানুষের বিশ্বাস হারায়। এক পর্যায়ে তাকে সমাজে পরিত্যক্ত মানুষে পরিণত করে। উপরের আলোচনা সাপেক্ষে বলা যায়, উদ্দীপকে দ্বিতীয় শ্রেণির মুনাফিকী আচরণে মানবজীবনে অনেক খারাপ প্রভাব পড়ে। তাই আমাদের সর্বাস্থায় অনেক সাবধানে জীবনযাপন করতে হবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।