দ্বিতীয় শ্রেণির মানুষ সমাজের জন্য কেন ক্ষতিকর? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় শ্রেণির মানুষের দ্বিমুখী আচরণে তথা মুনাফিকীতে মানবজীবনে ভয়াবহ ক্ষতিকর কুপ্রভাব পড়ে। মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ্, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণের মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের স্বাভাবিক ও সহজাত অবস্থার বাইরে অবস্থান করে। তাদের মন-মানসিকতা প্রতারণা ও কপটতার ব্যাধিতে আক্রান্ত, যা উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় শ্রেণির জন্য প্রযোজ্য । উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় শ্রেণির মানুষ যারা মুখে ইমানের কথা বলে আল্লাহ ও মুমিনদের ধোঁকা দেয় এবং তাদের অন্তরে ব্যাধি রয়েছে। এ সমস্ত বৈশিষ্ট্যের অধিকারীরা মুনাফিক নামে অভিহিত। মুনাফিকী একটি মারাত্মক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী। মানুষের মনকে কলুষিত করার যত রকম ব্যাধি আছে তন্মধ্যে মুনাফিকী অন্যতম বড় ব্যাধি। মানুষ স্বেচ্ছায় মুনাফিক হয়ে যায় না বরং তার অজান্তেই এ ব্যাধিতে সে আক্রান্ত হয়। মুনাফিকী মানুষের সব সৎ ও ভালো গুণ ছিনিয়ে নেয়। তাকে সৎ আমল থেকে বঞ্চিত করে এবং উন্নত মূল্যবোধ তার কাছ থেকে কেড়ে নেয় । মুনাফিক ব্যক্তি সমাজের মানুষের বিশ্বাস হারায়। এক পর্যায়ে তাকে সমাজে পরিত্যক্ত মানুষে পরিণত করে। উপরের আলোচনা সাপেক্ষে বলা যায়, উদ্দীপকে দ্বিতীয় শ্রেণির মুনাফিকী আচরণে মানবজীবনে অনেক খারাপ প্রভাব পড়ে। তাই আমাদের সর্বাস্থায় অনেক সাবধানে জীবনযাপন করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
দ্বিতীয় শ্রেণির মানুষ সমাজের জন্য কেন ক্ষতিকর? বর্ণনা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর