শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জনাব শফিকের 'বিশেষাংশ অধ্যয়ন' দ্বারা কোন লোকদের বৈশিষ্ট্য প্রকাশ পায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব শফিকের 'বিশেষাংশ অধ্যয়ন' দ্বারা মুত্তাকিদের বৈশিষ্ট্য প্রকাশ পায়। মুত্তাকি বলতে আমরা আল্লাহ ভীরু লোককে বুঝি। অর্থাৎ মুত্তাকি ওই ব্যক্তি যিনি তার পৃথিবীর জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইনকানুনকে অনুসরণ করেন এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করে। মুত্তাকিগণ সর্বোত্তম নৈতিক চরিত্রের অধিকারী। তাই তাদের অনুসরণে নৈতিকতা জাগ্রত হয়।মুত্তাকিগণ পরকালে বিশ্বাস করেন। তারা বিশ্বাস করেন পরকাল জীবনের সূচনা হলো কবর। এরপর হাশর, মিযান, সিরাত, জান্নাত ও জাহান্নাম। পরকালে ব্যক্তিকে এসব পর্ব অতিক্রম করতে হয়। তাই মুত্তাকিদের অনুসরণে জান্নাত-জাহান্নামের প্রতি তথা পরকালের প্রতি বিশ্বাস অর্জিত হয়।মুত্তাকিগণ নিজেরা সালাত, যাকাত আদায়ের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা করেন। তাই মুত্তাদিগণের অনুসরণে এসব শারীরিক ও আর্থিক ইবাদত পালন করা হয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের জনাব শফিকের 'বিশেষাংশ অধ্যয়ন' দ্বারা কোন লোকদের বৈশিষ্ট্য…

উদ্দীপক

জনাব শফিক একটি বিশ্বখ্যাত গ্রন্থে নিচে বর্ণিত বিষয় অধ্যয়ন করে।

Sylhet · 2025

উত্তর

আল-বাকারাহ অর্থ গাভি। সূরা আল-বাকারা পবিত্র কুরআনের সর্ববৃহৎ সূরা।

উত্তর

প্রশ্নোক্ত বাক্যে মুনাফিকদেরকে বধির, মুমূক ও অন্ধ বলে বর্ণনা করা হয়েছে। মুনাফিকরা তাদের চরিত্রের কারণে বধির, মুক ও অন্ধের ন্যায় সত্য শোনার, সত্য বলার, সত্য দেখার এবং সত্যের দিকে আসার শক্তি হারিয়ে ফেলেছে। তারা অবিশ্বাস ও সন্দেহের আবর্তে সদা ঘুরপাক খায়। মুনাফিকরা সত্যের পথে ইসলামের পথে প্রত্যাবর্তন করবে না। তারা সবসময় ঐশী আলোয় আলোকিত ইসলামের পথ থেকে দূরে সরে গিয়ে অন্ধকারেই নিমগ্ন থাকতে চায়। তাই তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন- صُمٌّ بُكُمْ عُمْيٌ لَهُمْ لَا يَرْجِعُونَ অর্থ : "তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা কিছুতেই ফিরে আসবে না।” (সূরা আল-বাকারা : ১৮)

উত্তর

উদ্দীপকে জনাব শফিকের 'বিশেষাংশ অধ্যয়ন' দ্বারা মুত্তাকিদের বৈশিষ্ট্য প্রকাশ পায়। মুত্তাকি বলতে আমরা আল্লাহ ভীরু লোককে বুঝি। অর্থাৎ মুত্তাকি ওই ব্যক্তি যিনি তার পৃথিবীর জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইনকানুনকে অনুসরণ করেন এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করে। মুত্তাকিগণ সর্বোত্তম নৈতিক চরিত্রের অধিকারী। তাই তাদের অনুসরণে নৈতিকতা জাগ্রত হয়।মুত্তাকিগণ পরকালে বিশ্বাস করেন। তারা বিশ্বাস করেন পরকাল জীবনের সূচনা হলো কবর। এরপর হাশর, মিযান, সিরাত, জান্নাত ও জাহান্নাম। পরকালে ব্যক্তিকে এসব পর্ব অতিক্রম করতে হয়। তাই মুত্তাকিদের অনুসরণে জান্নাত-জাহান্নামের প্রতি তথা পরকালের প্রতি বিশ্বাস অর্জিত হয়।মুত্তাকিগণ নিজেরা সালাত, যাকাত আদায়ের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা করেন। তাই মুত্তাদিগণের অনুসরণে এসব শারীরিক ও আর্থিক ইবাদত পালন করা হয়।

উত্তর

উদ্দীপকের 'সামগ্রিক অধ্যয়ন' দ্বারা ইঙ্গিতপূর্ণ গ্রন্থটি হলো আল-কুরআন।মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেসব সামাজিক সমস্যার সুষ্ঠু ও পরিপূর্ণ সমাধান পেশ করেছে মহাগ্রন্থ আর-কুরআন। সুষ্ঠু-শান্তিময় সমাজ জীবনের পরিপন্থি যাবতীয় অন্যায়, অনাচার-অত্যাচার, শোষণ-নির্যাতন, ঝগড়া-বিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কুরআন নির্দেশনা দিয়েছে। কুরআন একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। তাই মানবজীবনের সার্বিক বিষয়ের দিকনির্দেশনা কুরআনে রয়েছে। আদর্শ সমাজ গঠনে কুরআনের কিছু মৌলিক ভূমিকা রয়েছে। যথা- ১. নৈতিক ও চারিত্রিক গঠন। মহান আল্লাহ বলেন, "নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচার ও আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘনকে নিষেধ করেন।" (সূরা আন নাহল: ৯০) সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে কুরআনের নির্দেশনা হলো- "হে ইমানদারগণ! ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় থাক এমনভাবে যেন তুমি আল্লাহর জন্য সাক্ষী থাক। এমন সাক্ষী যা হয়তো নিজের বিরুদ্ধে বা বাবা-মা বা আত্মীয়দের বিরুদ্ধে দিতে হতে পারে।" (সূরা আন নিসা: ১৩৫) ভ্রাতৃত্ব ও ঐক্য সম্পর্কে বলা হয়েছে, "নিঃসন্দেহে মুসলিমরা পরস্পর ভাই।" (সূরা আল-হুজরাত: ১০) দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ব্যাপারে কুরআনে নির্দেশনা হলো- তাদের ধনসম্পদ অভাবগ্রস্ত ও বঞ্চিতদের জন্য অধিকার রয়েছে। (সূরা আয-যারিয়াত: ১৯) সামাজিক শান্তি ও নিরাপত্তার ব্যাপারে বলা হয়েছে- "আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না।" (সূরা আল-বাকারা: ২০৫)এভাবে আল-কুরআন সুন্দর ও নিরাপদ আদর্শ সমাজজীবন গঠনে কার্যকর ভূমিকা পালন করে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।