'ক' শ্রেণির মানুষের পরিচয় কী? কুরআনের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: 'ক' শ্রেণির মানুষ দ্বারা কাফিরদের কথা বলা হয়েছে। তাদের কর্মকাণ্ড অত্যন্ত জঘন্য ও ঘৃণিত। কাফির শব্দটি আরবি কুফর শব্দ থেকে এসেছে, যার অর্থ অস্বীকার করা। শরিয়তের পরিভাষায়, যে ব্যক্তি আল্লাহ্, রাসুল, আসমানি কিতাব, আখিরাত, বেহেশত-দোযখ, ফেরেশতা ইত্যাদি ইসলামের মহাসত্যকে অস্বীকার করে, গোপন করে বা প্রত্যাখ্যান করে তাকেই কাফির বলা হয়। আল্লাহ তায়ালা কাফিরদের অন্তরসমূহ ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। যা উদ্দীপকে বর্ণিত ব্যক্তিদের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের 'ক' শ্রেণির মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, তারা প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করে। তাদের অন্তরে ইমান নেই এবং তারা প্রকাশ্যে মুসলমানদের ক্ষতি করে। যা দ্বারা মূলত কাফিরদের বৈশিষ্ট্য ফুটে ওঠে। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তারা সবসময় বাঁকা পথে চলে । হিদায়েত গ্রহণ, ভীতি প্রদর্শন বা সত্য ও সুন্দরের আহ্বানে তারা কখনোই সাড়া দেয় না। কুফর করতে করতে তাদের অন্তর কালিমাময় তথা অন্ধকারময় হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ তায়ালা তাদের অন্তরে সিল বা মোহর মেরে দিয়েছেন। তাদের শ্রবণশক্তিতে সিল মেরে দেওয়া হয়েছে। যার কারণে তাদের কানে হিদায়েতের কোনো ধ্বনি প্রবেশ করে না এবং তাদের চোখের ওপর আছে আচ্ছাদন। এর কারণে হিদায়েতের কোনো আলো তাদের চোখে প্রতিফলিত হয় না। কুফরি অত্যন্ত জঘন্যতম অপরাধ হওয়ায় এ থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকা আবশ্যক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'ক' শ্রেণির মানুষের পরিচয় কী? কুরআনের আলোকে ব্যাখ্যা করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর