উদ্দীপকে উল্লিখিত আদম (আ)-এর সৃষ্টির উদ্দেশ্য সুরা বাকারার আলোকে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আদম (আ)-এর সৃষ্টির উদ্দেশ্য সুরা আল-বাকারার ৩০ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা আদি, অন্তহীন, অপরিসীম ক্ষমতার মালিক এবং শাশ্বত সত্তা। যখন কেউ ছিল না, কিছু ছিল না, তখনও তিনি ছিলেন। হাদিসে কুদসিতে এসেছে, “আমি গুপ্ত ছিলাম। আমার আত্মপ্রকাশের ইচ্ছে হলো। এজন্য আমি মানুষ সৃষ্টি করলাম।” প্রকৃতই আল্লাহ তাঁর নিরঙ্কুশ ক্ষমতা ও সীমাহীন দয়া প্রকাশের মাধ্যম হিসেবেই মানুষ সৃষ্টি করেন। আর এ সৃষ্টির সূচনা হয় আদম (আ)-এর মাধ্যমে। যার বর্ণনা উদ্দীপকেও পাওয়া যায়। উদ্দীপকে আদম (আ)-এর সৃষ্টির ইতিহাস সম্পর্কে বলা হয়েছে। মূলত আল্লাহর মানুষ সৃষ্টির উদ্দেশ্য কেবল তাসবিহ তাহলিলই পাঠ ছিল না; বরং তিনি তাঁর খলিফা হিসেবে মানুষকে ভালো ও মন্দ করার বিপুল ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাবেন। তাদের অসীম নিয়ামতে ধন্য করে পরীক্ষা করবেন কে চলে হেদায়েতের পথে আর কে চলে না। পরে তার ওপর ভিত্তি করে দেবেন শাস্তি অথবা পুরস্কার। আল্লাহর এ পরিকল্পনা সম্পর্কে ফেরেশতাদের কোনো জ্ঞানই ছিল না। অথচ আল্লাহ তায়ালা এর সূচনা থেকে সর্বশেষ পরিণতি সম্পর্কে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আদম (আ)-এর সৃষ্টির উদ্দেশ্য সুরা বাকারার আলোকে বর…
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর