উদ্দীপকে উল্লিখিত আয়াতের পটভূমি উল্লেখপূর্বক তার শিক্ষা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আয়াতে অর্থাৎ সুরা আল-বাকারার ৩৮ নম্বর আয়াতে আদম-হাওয়া (আ) দম্পতির জান্নাত ত্যাগের পরের ঘটনা প্ৰকাশ পেয়েছে। আল্লাহ তায়ালা আদম (আ)-হাওয়া (আ) দম্পতিকে জান্নাত ছেড়ে পৃথিবীতে আসার নির্দেশ দিলে আদম (আ) সন্ত্রস্ত হয়ে পড়েন। সেখানে কীভাবে থাকবেন, আল্লাহর সাথে কীভাবে যোগাযোগ রাখবেন, কেমন করে জীবন পরিচালনা করবেন প্রভৃতি ভাবনায় ব্যাকুল হয়ে পড়েন। তাঁর শঙ্কা ও ব্যাকুলতা উপলব্ধি করে আল্লাহ তায়ালা তাঁকে এই বলে আশ্বস্ত করেন, তোমরা পৃথিবীতে চলে গেলেও আমার সাথে যোগাযোগহীন হবে না। সেখানে তোমাদের চিন্তিত হওয়ার ও সন্ত্রস্ত হওয়ার অনেক ব্যাপারথাকবে। শয়তানও তার কুমন্ত্রণা নিয়ে অহরহ প্রতারণার জাল বিস্তার করবে । তার মধ্যে আমি তোমাদের জন্য সঠিক পথের নির্দেশ পাঠাব। যে ব্যক্তি সে নির্দেশের পূর্ণ আনুগত্য করবে তার কোনো ভয় থাকবে না। এ আয়াতের শিক্ষাগুলো হলো— আল্লাহ মানুষকে পৃথিবীতে তাঁর খলিফা মনোনীত করেছেন। এজন্য মানুষ পৃথিবীতে আসবে এটাই যথার্থ । শয়তানের প্ররোচনার এ ঘটনা না থাকলেও মানুষের গন্তব্য ছিল পৃথিবী । পৃথিবীতে মানুষকে আল্লাহ উদ্দেশ্যহীন ও নির্দেশনা ছাড়া পাঠাননি। তিনি তাদেরকে হেদায়েত দেবেন। এ হেদায়েত মানুষকে চিরসত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে। আর যে হেদায়েতের পথ অনুসরণ করবে, তার দুনিয়া ও আখিরাতে কোনো ভয় ও চিন্তা নেই। পরিশেষে বলা যায়, হেদায়েতের মালিক আল্লাহ তায়ালা। তাই এই হেদায়েত পেতে হলে মানুষকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আয়াতের পটভূমি উল্লেখপূর্বক তার শিক্ষা বিশ্লেষণ করো।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর